চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৫ বছর পূর্তিতে ঢাবির সাংবাদিকতা বিভাগে মিলনমেলা

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:২২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছর পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ১৯৬২ সালে যাত্রা শুরু করা এই বিভাগটির করিডোর। তাদের এই পদচারণায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় রূপ নেয় এ অনুষ্ঠান।

বুধবার সকাল ১১টার দিকে অপরাজেয় বাংলার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের এ শোভাযাত্রাটি টিএসসি হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে লেকচার থিয়েটার ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা।

‘সত্যের সন্ধানে ব্রতী, সদা জাগ্রত’ আমরা প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন এই বিভাগের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। এছাড়া আলোচনায় অংশ নেন বিভাগের শিক্ষক এবং প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক আখতার সুলতানা এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এই বিভাগের সাবেক শিক্ষার্থী ফরিদা ইয়াসমিন।

মানব কল্যাণ ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। সমাজ, দেশ তথা মানব সভ্যতাকে অপসাংবাদিকতা কলুষিত করে।

শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, তার ঐতিহাসিক ৭মার্চের ভাষণে যোগাযোগের সকল তত্ত্বের প্রয়োগ ছিল।

Reneta

বন্ধবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে সত্যনিষ্ঠ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

‘জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর মিথস্ক্রিয়া: মাধ্যম ও প্রতিপাদ্য’ শীর্ষক মূল প্রবন্ধে সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গণমাধ্যম বান্ধব মহান রাজনৈতিক নেতা ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতেন। কারো সঙ্গে তিনি রুঢ় আচরণ করেননি। এমনকি তার বিরুদ্ধে যারা কলম ধরেছিলেন, তাদেরকেও তিনি অসম্মান করেননি।

অনুষ্ঠানে বিভাগের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাবি সাংবাদিকতা বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT