চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের পজিশন নিয়ে ‘যুক্তি-তর্ক’ চান না লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ব্যাটিং করেন সাত নম্বরে। ওয়ানডেতে ভূমিকা ওপেনার হিসেবে। বৃহস্পতিবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে নামলেন তিন নম্বরে। দারুণ ফর্মে থাকা লিটন দাসের ব্যাটিং পজিশন তিন সংস্করণে তিনরকম।

লিটন জানালেন পরের ম্যাচে যদি আবার ওপেনিংয়ে নামতে বলা হয় তাতেও আপত্তি নেই। কেননা ব্যাটিং পজিশন নিয়ে যু্ক্তি-তর্কে যেতে চান না। দল যেভাবে লাভবান হবে, সেভাবেই চিন্তা করছেন।

সময়টা দারুণ যাচ্ছে লিটনের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হয়েছেন সিরিজসেরা। টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচেই খেললেন ৬০ রানের ঝলমলে ইনিংস।

Banglabid

সংবাদ সম্মেলনে এসে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠতেই বললেন, ‘ব্যাটিং পজিশন নিয়ে তর্কে বা অন্যকিছুতে কখনোই যেতে চাই না। যখন দলে খেলি আমার প্রথম প্রায়োরিটি থাকে অবদান রাখব যেভাবে হয়। সেটি টিম ম্যানেজমেন্ট যদি আমাকে বলে একে ব্যাটিং করতে, সাতে ব্যাটিং করতে। এখন দেখার বিষয় সেটি আমার সাথে যাচ্ছে কিনা।

‘আমি সাতের খেলোয়াড় কিনা বা খেলোনো উচিত হবে কিনা, তারা ‘টিম ম্যানেজমেন্ট’ মনে করেছে এক থেকে তিনে খেলালে লাভবান হবে। আমি চেষ্টা করেছি। এটা নিয়ে আমার কিছু বলার নেই। যদি কালকেও বলা হয় ওপেন করতে, ওপেন করব। টিম আমাকে যেটা বলবে সেটাই। এতদিন কিপিং করিনি। আজকে কিপিং করেছি। জিনিসটা হচ্ছে আমাকে দায়িত্ব দেয়া হলে পালনের চেষ্টা করব, হলে হবে, না হলে কিছু করার নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার

পরবর্তী

সাকিবকে নিয়েই প্রোটিয়া সিরিজের ওয়ানডে ও টেস্ট দল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, সাকিব আল হাসান নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে নিয়েই প্রোটিয়া সিরিজের ওয়ানডে ও টেস্ট দল

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ১০০ টেস্টে খেলার জন্য উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনও ভাবিনি ১০০ টেস্টে খেলব: কোহলি

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT