চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকদের উদ্ধার করা হয়েছে। একইসাথে নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন: পোল্যান্ড বাংলাদেশের দূতাবাস অ্যাম্বাসেডর সুলতানা লায়লা জানিয়েছেন, জাহাজের ২৮ জনকে কিছুক্ষণ আগে সেফ জোনে নিয়ে আসা হয়েছে। সবাই জাহাজ ছেড়ে বাংলাদেশের অ্যাম্বাসেডরের মাধ্যমে এখন নিরাপদ স্থানে অবস্থান করছে। হাদিসুর রহমানের মরদেহ জাহাজ থেকে বহন করে নিয়ে আসা হয়েছে। প্যোলান্ডে হাদিসুর রহমানের জানাজা সম্পন্ন করা হবে। সবাইকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে গতকাল বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়।

২৯ জন নাবিক নিয়ে এক সপ্তাহ ধরে সমুদ্র বন্দরে আটকে আছে জাহাজটি। শিপিং কর্পোরেশনের অনুমতি ছাড়া তারা এই মুহূর্তে জাহাজ ছেড়ে উদ্ধারকারী জাহাজে নিরাপদ স্থানে যেতে পারেননি বলে জানিয়েছেন এক নাবিক। ভয়াল সেই ঘটনার বর্ণনা দিয়ে নিরাপদস্থানে যেতে দ্রুত বাংলাদেশ সরকারের অনুমতি চেয়ে বাঁচার আকুতি জানান নাবিকরা। সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আজ তাদের উদ্ধারের খবর এলো।

তুরস্ক থেকে ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন যায় বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। দেশটির অলিভিয়া বন্দর থেকে পণ্য নিয়ে ইটালিতে যাওয়ার কথা থাকলেও রাশিয়ার হামলায় সব অনিশ্চিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্দর এলাকা ছাড়ার সুযোগ না থাকায় এক সপ্তাহ ধরে একই জলসীমায় ভাসছিল জাহাজটি।

Reneta

চ্যানেল আইকে নাবিকরা বলেছেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় কর্তৃপক্ষের সাড়াও পাচ্ছেন না তারা।

এর আগে, জাহাজটিতে আটকে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনে বিচ্ছিন্ন হয়ে পড়লেও জাহাজে পর্যাপ্ত খাবার থাকায় তাদের দুশ্চিন্তা কম। তাদের ধারণা, যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকতে হতে পারে। সে বিবেচনায় খাবার বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন নাবিকরা। বাংলাদেশ থেকে উদ্বিগ্ন স্বজনরা নাবিকদের সাথে যোগাযোগ রেখে চলছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশি জাহাজবাংলার সমৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT