আগামী ১২ মার্চ সাউথ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনের কেউই নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন না।
টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। আইপিএলে এ অলরাউন্ডার দল না পাওয়ায় লাল বলের ক্রিকেটে ফেরার পথ তৈরি হয়। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টিম টাইগার্স।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।







