চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া উপকূলে মার্কিন বোমারু বিমান, হুমকি-পাল্টা হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিওয়ানবি ল্যান্সার বোমারু ও যুদ্ধবিমান শনিবার নর্থ কোরিয়া পূর্ব উপকূল দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন। নর্থ কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে পিয়ংইয়ং আবারও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে এমন সন্দেহে সামরিক শক্তির মহড়া দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নর্থ কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে, তা দেখানোর জন্যই এই মহড়া।

নর্থ কোরিয়া সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পরিচালিত এ মহড়া এবং এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের দেয়া ভাষণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার পিয়ংইয়াংয়ে এজন্য আমেরিকাবিরোধী বিশাল এক র‌্যালিরও আয়োজন করা হয়।

নর্থ কোরিয়া-মার্কিন বোমারু বিমান
পিয়ংইয়াংয়ে আয়োজিত আমেরিকাবিরোধী র‌্যালির একাংশ

নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং হো আবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন, তাদের নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠাট্টা আমেরিকার জন্য একটা ‘আত্মঘাতী মিশন’ ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, কিমকে এভাবে অপমান করে ‘মানসিক বিকারগ্রস্ত ও হামবড়া মনোভাবে পরিপূর্ণ’ ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভূমিতে নর্থ কোরিয়ার রকেটের আঘাত হানাকে ‘অবশ্যম্ভাবী’ করে তুলেছেন।

এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘আত্মঘাতী মিশনে নামা রকেট ম্যান’ বলে বিদ্রুপ করেন। এ-ও বলেন, নিজেকে এবং নিজের বন্ধু রাষ্ট্রগুলোকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হলে তিনি নর্থ কোরিয়া পুরোপুরি ধ্বংস করে দেবেন।

নর্থ কোরিয়া-মার্কিন বোমারু বিমান
জাতিসংঘে দেয়া ভাষণে নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং হো

ট্রাম্পকে তার এই ভাষণের জন্য চরম মূল্য দিতে হবে বলেও হুমকি দেন রি ইয়োং হো। এই ভাষণের জবাবে শনিবারই এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, রি ইয়োং এবং কিম জংয়ের বেশিদিন আর অস্তিত্ব থাকবে না যদি তারা এসব বাদানুবাদ চালিয়ে যেতে থাকেন।

ট্যাগ: নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফাইভ ফিট টু’তে লেডি গাগার জীবনের জানা-অজানা গল্প

পরবর্তী

অস্কারের দৌড়ে ভারতের ‘নিউটন’

পরবর্তী
রাজকুমার রাও

অস্কারের দৌড়ে ভারতের 'নিউটন'

প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল দম্পতি, প্রকৃতি ও প্রেমের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে 'ডুব' ছবির ট্রেলার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT