চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইভ ফিট টু’তে লেডি গাগার জীবনের জানা-অজানা গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি দেখে সম্প্রতি অনেকেই চোখের পানিতে ভাসছেন। আর তা হলো জনপ্রিয় পপ তারকা লেডি গাগার জীবন নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘ফাইভ ফিট টু।’

স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা গারমানোটা থেকে জনপ্রিয় লেডি গাগা হয়ে ওঠা সহ তার জীবনের জানা-অজানা গল্প নিয়ে এই ডকুমেন্টারি। ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন ক্রিস মওরবাল। জেনে নিন ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘ফাইভ ফিট টু’তে কী আছে সেই সম্পর্কে।

ডকুমেন্টারিতে মূল যেই বিষয়টি দেখে ভক্তরা আবেগ-তাড়িত হয়েছেন তা হলো লেডি গাগার শারীরিক ব্যথা। তার ফাইব্রোমায়ালজিয়া আছে এটা অনেক ভক্তই জানেন। কিন্তু এই ব্যথার সঙ্গে তাকে সার্বক্ষণিক যেই যুদ্ধ করতে হচ্ছে, তা এই ডকুমেন্টারি দেখলে কিছুটা হলেও আঁচ করতে পারবেন ভক্তরা। ব্যথার যন্ত্রণা সব সময় তার চেহারায় ভেসে থাকে। গাগাকে দেখা যায় ব্যথায় কাতর হয়ে ডাক্তারের কাছে ছুটতে এবং বড় ইনজেকশনে ব্যথানাশক পুশ করতে। ব্যথা থেকে তার পেট ফুলে যাওয়া, প্যানিক অ্যাটাক এবং ২০১৩ সালের হাড় ভেঙ্গে যাওয়ার ব্যথা বেড়ে যাওয়াও দেখানো হয়েছে ডকুমেন্টারিতে।

লেডি গাগা

২০১৫ সালে ম্যাডোনা অভিযোগ তুলেছিলেন যে লেডি গাগা তার গান নকল করছেন। অবশ্য তিনি বেশ ভদ্রভাবেই অভিযোগ করেছিলেন। বলেছিলেন, ‘গাগা খুবই মেধাবী গীতিকার এবং গায়িকা। এটা শুধু একবারের ব্যাপার।’ ডকুমেন্টারিতে গাগা ম্যাডোনার সঙ্গে দ্বৈরথ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন তিনি ম্যাডোনার প্রশংসা করেন। তার মতে বিষয়টি নিয়ে মিডিয়ায় কথা না বলে ম্যাডোনার উচিত গাগার সঙ্গে সরাসরি কথা বলা।

একটা সময় অনেক অদ্ভুত সাজপোশাকে দেখা যেত লেডি গাগাকে। হুট করেই এসব সাজপোশাকের প্রতি বেশ উদাসীন হয়ে পরলেন তিনি। তার অ্যালবাম ‘জোয়ানি’তে এই পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথমবারের মতো। অ্যালবামটি তার ১৯ বছর বয়সী ফুপুর নামে করা যিনি লুপাস রোগের জটিলতায় মৃত্যুবরণ করেছেন। এই অ্যালবামের প্রচারণায় গাগা কোনো ফেন্সি পোশাক পরেননি এবং নিজের লুকটাকে ন্যাচারাল রেখেছেন। আরও দেখানো হয়েছে যে ভিডিওর মেকআপের সময় মেকআপ আর্টিস্টকে যথেষ্ট পরিমাণ অন্তরঙ্গ হতে হয় শরীরের মেকআপের জন্য।

অন্য সব মানুষের মতই তারকাদেরকেও জীবন এবং কাজের সামঞ্জস্য রাখতে হিমসিম খেতে হয়। এটাও দেখানো হয়েছে ডকুমেন্টারিতে। টেইলর কিনির সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়াও তুলে ধরা হয়েছে এখানে। যখনই ক্যারিয়ারে বড় সাফল্য পেতেন তিনি, তখনই তার ভালোবাসার মানুষ হারাতেন। এছাড়াও সর্বক্ষণ হাজারও ভক্ত তাকে ঘিরে রাখলেও নিজেকে একা মনে হয় তার।লেডি গাগা হাসপাতালে

Reneta

একই সঙ্গে একাধিক কাজ করতেও দারুণ পটু গাগা। ডকুমেন্টারিতে দেখানো হয় তিনি হেয়ার স্টাইলিং এর সময় কি বোর্ড প্র্যাকটিস করছেন। এছাড়াও ডাক্তারের চেম্বারেও মেকআপ করতে দেখানো হয়েছে তাকে। এছাড়াও আরেকটি মজার বিষয় তুলে ধরা হয়েছে। নিজের অ্যালবাম দোকানে কিভাবে সাজানো আছে সেটাও দেখতেন তিনি। ওয়ালমার্টে গিয়ে অনেকসময় নিজের হাতেও গুছিয়ে রাখতেন সিডি। মাঝে মাঝে কয়েকটা কপি কিনেও আনতেন নিজের জন্য। ওয়াশিংটন পোস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডকুমেন্টারিলেডি গাগা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT