বিনোদন

২৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ‘ডুব’ ছবির ট্রেলার

প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল দম্পতি, প্রকৃতি ও প্রেমের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে এক দম্পতি হাসি ও আনন্দের সাথে সময় কাটাচ্ছেন, প্রকৃতি ও প্রেমের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চলচ্চিত্র ‘ডুব’ এর ট্রেলার। বিষয়টি নিজ ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার দুপুরে ফারুকী ফেসবুকে জানিয়েছেন, ‘তবে ঐ কথাই রইলো। ডুবের ট্রেলার আসছে আর জাস্ট দুই দিন পর। সাতাশ তারিখ সন্ধ্যায়।’

এদিকে তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশকিছু দৃশ্য কাট-ছাঁট করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়। আর আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

‘ডুব’-এর মধ্য দিয়েই বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হয় ইরফান খানের। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি অর্থ লগ্নিও করেছেন সিনেমাটির পেছনে। ইরফান খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

ইরফান ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।

বিষয়:ইরফান খান মোস্তফা সরয়ার ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…