মাছরাঙ্গা টিভি-রাঙা সকাল পাঁচ হাজারতম পর্ব: রোকসানা আমিন(আরএ/এইচএইচ)
দীর্ঘ ১৫ বছর ধরে মাছরাঙা টেলিভিশনের যাত্রার প্রথম দিন থেকেই প্রতিদিন সম্প্রচার করা হচ্ছে সেলিব্রিটি টক শো ‘রাঙা সকাল’। অনুষ্ঠানটি আজ পৌঁছেছে পাঁচ হাজারতম পর্বের মাইলফলকে। এ উপলক্ষে আয়োজিত মিলনমেলায়, টেলিভিশনের ইতিহাসে এতো বছর কোন অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করায় মাছরাঙা টিভিকে সাধুবাদ জানিয়েছেন দেশ বরেণ্যরা। শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই।








