চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণে দোষী সাব্যস্ত ‘ধর্মগুরু’ আশারাম বাপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক ধর্মগুরু আশারাম বাপুকে পাঁচ বছর আগের একটি ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছে যোধপুরের একটি আদালত।  

এই মামলায় আশারামসহ মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত।

আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আশারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড মিলতে পারে।

Banglabid

বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে মাকে ঘরের বাইরে বসিয়ে রেখে ১৬ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্বঘোষিত গুরু আশারাম বাপুকে। এরপর ওই সালের সেপ্টেম্বরে ইন্দোরের আশ্রম থেকে ধরা পড়েন বাপু। ধর্ষণ, শ্লীলতাহানিতেও অভিযুক্ত তিনি।

৭৭ বছর বয়সী ধর্মগুরু ভারতজুড়ে ৪০০ টির মত আশ্রমে যোগব্যায়াম ও ধ্যান শিখাতেন। এই ধর্ষণ অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে গুজরাট রাজ্যের আরেক ধর্ষণের মামলায় বিচারের সম্মুখীন হতে হবে শিগিরিরই।

রায়ের পর আশারাম বাপুর ভক্তরা যাতে যোধপুরে কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না-পারেন, তার জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়েছে।

Reneta

যোধপুরে আদালত মামলার রায় পর সাজা জানাবেন বলে জানিয়েছেন। আশারাম চাইলে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

যৌন হয়রানির স্বীকার ওই কিশোরীর পরিবারের পক্ষের আইনজীবী উতসাভ বেনস এনডিটিভিকে বলেন, আমরা আশা করব এ ঘটনার জন্য আসারাম বাপুকে মৃত্যুদণ্ড দেয়া হোক।

তবে এ ঘটনার শিকার ব্যক্তি ও পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

ভারতে এর আগেও ধর্ষণ বা যৌন নির্যাতনের দায়ে পুলিশের কাঠগড়াতে ঠাঁই হয়েছে আরো অনেক বিকৃত রুচির ‘ধর্মগুরুর’। প্রথম সাজা পান আরেক স্বঘোষিত ধর্মগুরু বাবা রাম রহিম।

যৌন নির্যাতনের দায়ে গত ২৪ মে উত্তরপ্রদেশের বারাবাঁকির পুলিশ গ্রেপ্তার করে রাম শঙ্কর তিওয়ারি ওরফে বাবা পরমানন্দকে।

২০১৪ সালের নভেম্বরে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে হরিয়ানার সন্ত রামপালকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১২ সালের জুনে বেঙ্গালুরুর আশ্রম থেকে ধর্মগুরু নিত্যানন্দকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

কেন ‘কলুর বলদ’ রিয়াজ?

পরবর্তী

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক, হেলিকপ্টার হস্তান্তর করলো ভারত

পরবর্তী
বাংলাদেশ সেনাবাহিনী

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক, হেলিকপ্টার হস্তান্তর করলো ভারত

‘রাশিয়ায় পড়তে গিয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির হাতেখড়ি তার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT