চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ‘কলুর বলদ’ রিয়াজ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

প্রবাসীরা কি টাকার মেশিন? ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝেনা। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি।

তবে একজন আছেন যিনি মমতায় বুকে আগলে রাখতে চান। তিনি মা। মমতাময়ী মা চাননা সন্তান আর বিদেশে যাক। এবার সে মায়ের কোলেই থাকবে আশা তার। কিন্তু ‘কলুর বলদ’ কি তার মত প্রতিষ্ঠিত করতে পারে।

এক প্রবাসীর মর্মস্পর্শী উপলব্ধি নিয়ে লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। আর ‘কলুর বলদ’ নামে টেলিফিল্মটি নির্মাণ করছেন ‘গোপিত’, ‘জ্যামপুত্র’ খ্যাত সাজ্জাদ সুমন। যে টেলিফিল্মে ‘কলুর বলদ’ প্রবাসীর চরিত্রে অভিনয় করছেন নায়ক রিয়াজ। তার বিপরীতে আছেন তানিয়া আহমেদ। আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।

Banglabid

চ্যানেল আইয়ের ঈদের টেলিফিল্ম হিসেবে নির্মত হচ্ছে প্রযোজনাটি। রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হবে। শুটিং শুরু ২৮ এপ্রিল।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা রিয়াজ বলেন, ভালো গল্পের দারুন খরা এখন। এ নাটকের গল্পটি অসাধারণ। ভেতরে বেদনার বোধ তৈরী করে।  নির্মাতা সাজ্জাদ সুমনের সঙ্গে আগেও কাজ করেছি। অনেক গোছানো কাজ। আশা করি ‘কলুর বলদ’ সবার ভালো লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলুর বলদচ্যানেল আইরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT