মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত দুটি পিটি সেভেন্টি সিক্স ট্যাংক এবং একটি এমআই ফোর হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারত।
বিমান বাহিনীর ঘাঁটি বাশারে ট্যাংক দুটি গ্রহণ করেন সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিন।
আর হেলিকপ্টারটি গ্রহণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল আবুল বাশার।
এগুলো হস্তান্তর করেন, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।









