চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর্বা লিখেছিলেন, ‘সব ঠিক হয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ১১, জুন ২০১৮
বাংলাদেশ
A A

কয়েকদিন আগেই লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর কন্যা দূর্বা জাহান সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, “আমার চারপাশে মৃত্যু, মন খারাপ করা ঘটনা, হতাশা সব যখন আসে- আমি ভাবি আজ হয়ত সব ঠিক হয়ে যাবে।…”

মাদকবিরোধী অভিযানে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর মো. একরামুল হককে বলা তার মেয়ের শেষ কথাটিও শেয়ার করেছিলেন ফেসবুকে -“আব্বু তুমি কান্না করতেছো যে।” দূর্বা যখন প্রচণ্ড আবেগ নিয়ে এগুলো লিখছিলেন, তখন কি ভেবেছিলেন তার বাবাও শিকার হতে যাচ্ছেন ওইরকম একটি ঘটনার?

আজ সোমবার সন্ধ্যায় দূর্বা জাহানের বাবা লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ‘আজ হয়ত সব ঠিক হয়ে যাবে’- বলে দূর্বা জাহানের সেই প্রত্যাশার সাথে কি নির্মম পরিহাস!

Banglabid

বাবার মৃত্যুর খবর দূর্বা জাহান ফেসবুকে জানান, “আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।”

সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের পশ্চিম কাঁঠালদি এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

লেখালেখির কারণে শাহজাহান বাচ্চুকে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সময় হুমকি প্রদান করে বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে ঠিক কী কারণে, কারা তাকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।

Reneta

দূর্বা জাহান জানান, ইফতারের আগে তার বাবা কাঁঠালদির এক দোকানে বসে ছিলেন। ঘাতকরা দুটি মোটর সাইকেলে এসে কাছ থেকে বুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ইছাপুরা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শাহজাহান বাচ্চু মুন্সিগঞ্জে অনিয়িমতভাবে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। এছাড়া ঢাকায় তার একটি প্রকাশনা সংস্থাও ছিল।

চার দিন আগে ৭ জুন দুর্বা জাহান তার ফেসবুকে ‘টুডে হেজ বিন ওকে’ শিরোনামের একটি গান শেয়ার করে লিখেছিলেন,

“আমার চারপাশে মৃত্যু, মন খারাপ করা ঘটনা, হতাশা সব যখন আসে আমি ভাবি আজ হয়ত সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটা আমাকে আরেকটা দিন চালিয়ে নেয়! চারপাশে অনেক বাজে ঘটনা ঘটে যাচ্ছে ভালো আছি কি খারাপ আছি তার ও বাইরে একটা যে গল্প থাকে এইটা সেই গান।”

আইসল্যান্ডের গায়িকা ও গীতিকার এমিলিয়ানা তোরিনির ‘টুডে হেজ বিন ওকে’ গানের গল্পটিও প্রিয়জনকে হারানোর বেদনার সাথে একজনের মানিয়ে নেওয়ার চেষ্টার।

কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর ২ জুন ফেসবুকে অপর স্ট্যাটাসটি দিয়েছিলেন দূর্বা জাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশাহজাহান বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব নেতাদের আলোচিত কয়েকটি বৈঠক

পরবর্তী

মৃত্যুর মিছিল যেন না হয়!

পরবর্তী

মৃত্যুর মিছিল যেন না হয়!

খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT