ট্রাম্প কিম বৈঠক নিয়ে আলোচনা এখন বিশ্বব্যাপি। সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাআলোচিত বৈঠক।
এর আগেও কিছু কিছু বৈঠক নিয়ে আলোচনা হয়েছে অনেকটা সময় জুড়ে। জেনে নিন সেই সব বৈঠকগুলো সম্পর্কে।
নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া: বিভক্ত হয়ে যাওয়ার পরে নর্থ কোরিযা ও সাউথ কোরিয়ার দুই নেতার মধ্যেকার বৈঠক ছিলো অনেক বেশি আলোচ্য বৈঠক। গত এপ্রিলে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এবং সাউথ কোরিয়ার নেতা মুন জায়ে ইন এক ঐতিহাসিক বৈঠক করেন। এই বৈঠকও বিশ্বব্যাপি তৈরি করে আলোচনা।
চীন ও রাশিয়া: ২০১৭ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়।১৯৫০ সালের দিকে দুটি দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকলেও পরের দশকে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। বিগত দশ বছরে সেই সম্পর্ক আবারও ঠিক হওয়ার পথে যায়। সেই সময়ে এই বৈঠক খুবই প্রভাববিস্তারকারী বৈঠক হিসেবে কাজ করে।
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন: ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত ইউনিয়ন নেতা মিখাইল গর্ভাচেভ স্নায়ুযুদ্ধ চলাকালীর সময়ে প্রথম বারের মতো আলোচনায় বসেন। জেনেভায় এই আলোচনায় বসেন তারা। সেই সময়ে সেই আলোচনাও খুবই আলোচিত ছিলো।







