চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোরেসের রক্তঝরার দিনে অ্যাটলেটিকোর ‘ড্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শব্দটা সাইডবেঞ্চ থেকে শোনা গিয়েছিল। কোচ ডিয়েগো সিমিওনে ওই শব্দে ভয় পেয়েছিলেন। সাইডলাইন থেকেই দেখেন ফার্নান্দো তোরেস প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। শেষ পর্যন্ত তোরেসকে হাসপাতালে নিতে হয়। ম্যাচটি শেষ হয় ১-১ ব্যবধানে।

লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে শুরুতে ম্যাচে এত উত্তেজনা ছিল না। ১৩ মিনিটের মাথায় মাদ্রিদ পিছিয়ে পড়লেও খেলায় ফেরার চেষ্টা করছিলো। অবশেষে গ্রিজম্যানের কল্যাণে ৬৮তম মিনিটে সমতা আসে।

আর ভয় জাগানিয়া ওই দুর্ঘটনা ঘটে যায় ৮৫তম মিনিটে। অ্যালেক্স বের্গানশানের সঙ্গে এরিয়াল বলে দখল নিতে যেয়ে ধাক্কা খান তোরেস।

Banglabid

ম্যাচ শেষে কোচ সিমিওনে বলেন, আমরা ভয় পেয়েছিলাম। দুশ্চিন্তা হচ্ছিলো। বেঞ্চ থেকে শব্দ শুনেছিলাম। তোরেসও ভয় পেয়েছিল।’

তোরেস উঠে যাওয়ার পর ১০জনকে নিয়েই খেলা চালিয়ে যেতে হয় অ্যাটলেটিকোকে। ততক্ষণে তিনটি পরিবর্তন নিয়ে নিয়েছে দলটি।

পরে অ্যাটলেটিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তোরেস এখন ভালো আছেন। বড় কোনো ফ্র্যাকচার হয়নি।’

Reneta

এই ড্রয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উৎসবের অর্থনীতিতে অনেক পিছিয়ে বইমেলা

পরবর্তী

এসেছে ‘ভুবন মাঝি’

পরবর্তী
বৃহস্পতিবার রাতে ছবির শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সবাই

এসেছে ‘ভুবন মাঝি’

ফরিদা এখনো বেঁচে আছেন : অপর্ণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT