চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে ‘ভুবন মাঝি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৭
বিনোদন
A A
বৃহস্পতিবার রাতে ছবির শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সবাই

বৃহস্পতিবার রাতে ছবির শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সবাই

আজ ঢাকাসহ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। সরকারি অনুদানে তৈরি এই ছবির সহ–প্রযোজক রিফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।

‘ভুবন মাঝি’ ছবিটি নিয়ে এরই মধ্যে সংবাদ মাধ্যম ও প্রচার মাধ্যমে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে ছবির প্রচারণায় এসে যোগ দিয়েছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বুধবার সকালে তিনি ঢাকায় এসেছেন। সন্ধ্যায় অংশ নেন ‘ভুবন মাঝি’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফসহ অনেকে।

উদ্বোধনী প্রদর্শনীতে বক্তব্য রাখছেন পরমব্রত চট্টোপাধ্যায়

উদ্বোধনী প্রদর্শনীতে পরমব্রত বললেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছি, এটা আমার জন্য সৌভাগ্যের। যুদ্ধ ঘিরে তৈরি হলেও ছবিটি ব্যক্তির মুক্তির কথাও বলে। এই দিক দিয়ে যুদ্ধের ছবির ফর্মুলা থেকে বের হয়ে অনেক দূরের, অনেক আলাদা একটি ছবি এটি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার দোহার ব্যান্ডের সদস্য কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ‘ভুবন মাঝি’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি।

পরমব্রত জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা শুনেছেন তার বাবার কাছ থেকে। বললেন, ‘তিনিই আমাকে মুক্তিযুদ্ধের গল্পগুলো সবচেয়ে বেশি বলতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও তাঁর কাছে শোনা সেই ছোটবেলায়। মায়ের কাছেও মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি।’

‘ভুবন মাঝি’ ছবির পোস্টার

‘ভুবন মাঝি’ ছবির চরিত্রের সঙ্গে একেবারে মিশে ​যান পরমব্রত। বললেন এভাবে, ‘কুষ্টিয়ায় ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য সড়কপথে ভারত থেকে বাংলাদেশে এসেছিলাম। কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি সীমান্ত পর্যন্ত। এপারে এসে শুটিং দলের সঙ্গে গাড়িতে কুষ্টিয়ায়। ছবির চরিত্রটি নিজের মধ্যে ধারন করার জন্য এই সড়কপথের ভ্রমণ আর কুষ্টিয়ার পরিবেশ আমার ওপর অনেক প্রভাব ফেলেছে।’

Reneta

পরমব্রত সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘ভুবন মাঝি’ ছবিটি দেখার জন্য অনুরোধ করেন। আজ শুক্রবার বিকেলে কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি।

‘ভুবন মাঝি’ ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।

‘ভুবন মাঝি’ চলছে প্রেক্ষাগৃহে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT