চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদা এখনো বেঁচে আছেন : অপর্ণা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১১:০৫ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৭
বিনোদন
A A

সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’ ছবিটি। এ সিনেমায় মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার প্রমুখ। ছবিটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কথা হলো অপর্ণা ঘোষের সঙ্গে। প্রচারণার ব্যস্ততার মাঝেও চ্যানেল আই অনলাইনকে সময় দিয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইন : আপনার অভিনীত আরেকটি ছবি মুক্তি পেয়েছে। কেমন লাগছে?

ভয়ের সঙ্গে আনন্দও কাজ করছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার প্রতিটি সিনেমা মুক্তির সময় খুব ভয় হয়। আর বুধবার সন্ধ্যায় প্রিমিয়ারের সময় খুব ভয় লেগেছিল। কারণ ওখানে সব চলচ্চিত্রবোদ্ধারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে বসে সিনেমা দেখেছি, তাদের অনুভূতিগুলো জানতে পেরেছি।

চ্যানেল আই অনলাইন : ভয় হলো কেন?

সিনেমা ভালো হলে সবাই হাতে তালি দিবে আর খারাপ হলে মন ভারি করবে—এই সবকিছুই দেখতে পাব বলে। তবে ভয়ের সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটি দারুণ উপভোগ করেছি।

চ্যানেল আই অনলাইন : পরমব্রতর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
অভিজ্ঞতার শেষ নেই পরম দার সঙ্গে। ‘ভুবন মাঝি’ ছবির শুটিং করেছি ঢাকা আর কলকাতায়। লম্বা একটা সময় পরমদার সঙ্গে ছিলাম, এই দেড় মাসে দাদা আমাদের পুরো ইউনিটকে এমন আপন করে নিয়েছিলেন যে মনে হয়েছে তিনি আমাদের ঘরের লোক। নিজের দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে যেভাবে কাজ করেছি, পরমব্রতর সঙ্গে ঠিক এক্ভইবে কাজ করতে পেরেছি। তিনি আসলে ঘরের মানুষ হয়েছিলেন বলে কাজটি করতে এত সহজ হয়েছে।

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা
Reneta

চ্যানেল আই অনলাইন : আপনার দেখায় পরমব্রত কেমন?
তিনি দেখতে সাধারণ কিন্তু অসাধারণ একজন মানুষ।

চ্যানেল আই অনলাইন : ‘ভুবন মাঝি’ ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন।
মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা এর আগেও আমি করেছি, কিন্তু ‘ভুবন মাঝি’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ফরিদা নামের যে চরিত্রে আমি অভিনয় করেছি, সেই ফরিদা এখনো বেঁচে আছেন। একজন বেঁচে থাকা চরিত্রে অভিনয় করা সত্যিই কঠিন কাজ। যার চরিত্রে আমি কাজ করেছি, তিনি আমার অভিনয় দেখবেন। কুষ্টিয়ায় তার বাড়িতে আমরা শুটিং করেছি। তাই এটি আমার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতা।

চ্যানেল আই অনলাইন : শুটিংয়ের কোন সময়টা বেশি উপভোগ করেছেন?
আমরা দেড় মাস কাজ করেছি, কিন্তু প্রতিটি মুহূর্ত মজার ছিল। কারণ এই সিনেমার পুরো ইউনিট এত গোছানো ছিল যে, কোনো কিছু নিয়ে টেনশন করতে হয়নি। শুটিং শেষ করে আমরা গান করতাম। আমাদের প্রধান কাজ ছিল কখন শুটিং শেষ হবে, কখন আমরা পরমদার গান শুনব।

চ্যানেল আই অনলাইন : ‘ভুবন মাঝি’র প্রচারণা কেমন হলো?
গত ১৫-২০ দিন আমরা কেউ আর অন্য কোনো কাজ করছি না। সবাই এখনো ‘ভুবন মাঝি’তে ডুবে আছি। অন্য শুটিং বাদ দিয়ে ‘ভুবন মাঝি’ ছবির প্রচারণায় ব্যস্ত আছি। আসলে কাজটিকে সন্তানের মতো ভালোবেসে ফেলেছি। সবকিছুর জন্য পরিচালকে ধন্যবাদ, কারণ তিনি আমাদের এমন ভাবে  তৈরি করেছেন যে এই সিনেমাকে সন্তান ভাবতে শুরু করেছি। শুধু আমি নই, সবাই এর সঙ্গে জড়িয়ে গেছে।

‘ভুবন মাঝি’ ছবির মহরত অনুষ্ঠানে অপর্ণা আর পরমব্রত

চ্যানেল আই অনলাইন : অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন?
এখনো না। আমি তো বাণিজ্যিক ছবির শিল্পীদের মতো নই, যে একসঙ্গে কয়েকটি কাজ করতে পারব। সিনেমার মধ্যে ঢুকতে না পারলে আমি অভিনয় করতে পারি না। তাই আপাতত ‘ভুবন মাঝি’র মধ্যে ডুবে থাকতে চাই।

চ্যানেল আই অনলাইন : আপনাকে ধন্যবাদ।
চ্যানেল আই আর চ্যানেল আই অনলাইনকে ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT