চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিমির ‍মুখের ভেতর থেকে ফিরে আসার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ তিমি সামুদ্রিক পানিতে ডুবন্ত অবস্থায় উঠে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈত্যাকার হাম্পব্যাক তিমি গিলে ফেলেছিল যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে। বছরখানেক আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই মার্কিন নাগরিক।

২০২১ সালের জুনে ম্যাচাচুসেটস এর মাইকেল প্যাকার্ড তিমির মুখের মধ্যে আটকে ছিলেন প্রায় ৪০ সেকেন্ড। ‘কেপ কড টাইমস’ কে এক সাক্ষাৎকারে মাইকেল বলেছেন, তিনি সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিলেন। ডাইভ দিয়ে তিনি সমুদ্রের গভীরে চলে গিয়েছিলেন। অবস্থান করছিলেন সমুদ্র তলদেশের ১০ ফুট উপরে। সেখানে থাকা অবস্থায় বিশাল আকারের তিমি তাকে গিলে ফেলে।

‘কেপ কড টাইমস’ কে মাইকেল প্যাকার্ড বলেন, “আমি দুইটা ডাইভ দিয়ে পানির নীচে চলে গিয়েছি। তৃতীয় ডাইভের পর তলদেশে প্রায় পৌঁছে যাচ্ছি এমন সময়ে কেউ আমাকে বিরাট ধাক্কা দিলো। মুহুর্তের মধ্যে সে ফিরে গেলো।”

Banglabid

মাইকেল প্যাকার্ড আরো জানান, ‘বিশাল জলরাশি যেন আমার দিকে ধেয়ে আসছিলো।’ তিনি যেন তিমির শরীরের চাপও অনুভব করতে পারছিলেন। সে মুহূর্তেই বুঝতে পারলেন তিনি তিমির মুখের মধ্যে চলে গিয়েছেন। তার শ্বাস নেয়ার যন্ত্রও খুলে গেছে। যন্ত্রটি প্যাকার্ড ধরার চেষ্টা করছিলেন। কারণ ওটা না থাকলে তিনি মারা পড়বেন।

সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে যেয়ে প্যাকার্ড বলেন, শ্বাস যন্ত্রটি ফিরে পাওয়ার জন্য আমি মরিয়া ছিলাম। এক পর্যায়ে যন্ত্রটি আবার আমার মুখে লাগাতে সক্ষম হলাম। একই সঙ্গে তিমির চোয়ালের মধ্যে থেকে নিজেকে বের করার চেষ্টা করলাম।

তিনি আরও জানিয়েছেন, ওই অবস্থায় আমি নিজেকে বলতে থাকলাম তুমি আটকা পড়েছ মাইকেল। এখানেই তুমি মারা পড়বে। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে, তিমির মুখ থেকে আমি বের হতে পারব না। সে অবস্থায় আমি আমার সন্তান এবং স্ত্রীর কথা ভাবছিলাম।

Reneta

যাহোক সৌভাগ্যবশত আমি তিমির মুখ থেকে বের হতে পেরেছি। কারণ তিমিটি এক পর্যায়ে পানির উপরের দিকে যেতে থাকে এবং বিভ্রান্তের মতো মাথা ঝাঁকাতে থাকে। শেষে মুখ থেকে আমাকে বের করে দেয়। তিমির মুখ থেকে বের হয়ে ভাবতে থাকেন প্যাকার্ড ‘ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।’

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নাগরিকসমুদ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’-এর নজরকাড়া ট্রেলার

পরবর্তী

গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট কম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী
স্বাস্থ্য বাজেট কমে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট কম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করছে ভারতীয় দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করা যাবে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT