চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করা যাবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ভারতের খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করছে ভারতীয় দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ভূখণ্ডে দেশের বাইরের ক্রীড়াবিদ বা বিদেশি কোনো দলকে সমর্থন করা এবং ভিন্ন দেশের পতাকা উত্তোলনের অধিকার রয়েছে কিনা- তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ও ব্যাখ্যা আপাতত নেই।

তথ্য অধিকার আইনের মাধ্যমে বাথিন্দা-ভিত্তিক কর্মী হারমিলাপ গ্রেওয়াল বিদেশি ক্রীড়াবিদ ও ভিন্ন দেশকে ক্রীড়াঙ্গনে সমর্থন বিষয়ে জানতে চেয়ে আবেদন করেন।

গ্রেওয়ালকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই বিষয়ে প্রধান জনসংযোগ তথ্য কর্মকর্তার কাছে কোনো তথ্য নেই। তবে এ সংক্রান্ত তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকতে পারে।’

Banglabid

‘তাই আবেদনটি পরিচালক ভরথ কুমার কুথাটি, কেন্দ্রীয় জনসংযোগ তথ্যদপ্তর, তথ্য অধিকার আইন সেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে। তথ্য অধিকার আইনের অধীনে আপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য বলা হয়েছে।’

ভারতে বিদেশি কোনো দলকে সমর্থন প্রসঙ্গে গ্রেওয়ালকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কেন্দ্রীয় জনসংযোগ অফিসারদের কাছে তথ্য নেই। তবে প্রয়োজনীয় তথ্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে থাকতে পারে।

সেজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য গ্রেওয়ালের আবেদনটি ভারতের কেন্দ্রীয় জনসংযোগ তথ্য অফিসের সহকারী সচিব নীলম অরোরা, তথ্য অধিকার আইন-পিজি ও যুব বিষয়ক মন্ত্রণালয়েও স্থানান্তর করা হয়েছে।

Reneta

অতীতে ভারতের মাটিতে, বিশেষভাবে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের জয়ে উল্লাস বা উদযাপনকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। ভারতের নাগরিকরা অন্য দলের জয়ে নিজ ভূখণ্ডে উল্লাস করতে পারেন কিনা, সেই প্রশ্নে তাই টেবিল বদল চলছেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয়, সঠিক নির্দেশনা দিতে পারছে কেউই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য অধিকার আইনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট কম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

১৯ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ১৫ লাখ টাকা

পরবর্তী
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ১৫ লাখ টাকা

প্রথমবার সরকারি অনুদান পেলেন শাকিব খান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT