চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’-এর নজরকাড়া ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
বিনোদন
A A

রণবীর-আলিয়া জুটির নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার প্রকাশ পেল। বুধবার সকালেই পরিচালক অয়ন মুখার্জি তার এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার সামনে আনেন।

এই ছবির মূল আকর্ষণ ভিএফএক্স এর অসাধারণ কাজ। ট্রেলারে তারই কিছু ঝলক দেখা গেছে। তার সঙ্গে রয়েছে রোমান্স এবং জমজমাট অ্যাকশন।

ট্রেলারের শুরুতে অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যায়। তার ভয়েসওভারই জানিয়ে দেয় এই ছবির সারাংশ। শিবা নামের এক যুবককে কেন্দ্র করে এর কাহিনী। শিবা জানে না যে পৃথিবীর আদি শক্তি থেকে তৈরি হওয়া ব্রহ্মাস্ত্রের রক্ষক সে-ই। আলিয়াকে দেখা যাবে ইশার চরিত্রে। গুরুজির ভূমিকায় থাকছেন অমিতাভ। নাগার্জুনের চরিত্রেরও হালকা আভাস পাওয়া গেছে ট্রেলারে ৷ মৌনি রায় থাকছেন ডার্ক রোলে। দেখা গেছে তার ঝলকও।

তবে ট্রেলারের একটি চরিত্র ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ত্রিশূল হাতে একটি চরিত্রকে দেখা গেছে। তার মুখ স্পষ্ট না হলেও অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি শাহরুখ খান।

২ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ এই ট্রেলার দেখেই ভক্তদের মন্তব্য, ‘ছবির ভিএফএক্স টেক্কা দেবে যে কোনও হলিউডের সাই-ফাই ছবিকে’। রণবীর-আলিয়ার রসায়নও প্রশংসা পাচ্ছে। ৯ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে।


সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়ন মুখার্জিআলিয়া ভাটট্রেলারব্রহ্মাস্ত্ররণবীর কাপুররণবীর-আলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

জুন ২২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার দুইয়ের বেশি গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা

জুন ২২, ২০২৬

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT