চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ার কারণ কী?

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৪৪ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ শিল্পী আফ্রিদা তানজীম মাহির আত্মহত্যার ঠিক ছয় দিনের মাথায় খবর এলো আরেকটি আত্মহত্যার। রোববার আত্মহত্যার খবর পাওয়া গেছে সাতক্ষীরার সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজের। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবার বা পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

আফ্রিদা তানজীম মাহি

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করেন; যাদের মধ্যে তরুণ এবং নারীদের সংখ্যা বেশি। সেই হিসাবে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার দু’টি ধরন আছে– পরিকল্পিতভাবে এবং আবেগ তাড়িত হয়ে আত্মহত্যা৷ বাংলাদেশে অধিকাংশ আত্মহত্যার ঘটনা আবেগ তাড়িত হয়ে ঘটে৷ এ কারণে তরুণ-তরুণীরাই বেশি আত্মহত্যা করেন৷ তাছাড়া নারীদের মধ্যে আত্মহত্যার হার বেশি হওয়ার কারণ আমাদের আর্থ সামাজিক অবস্থা৷ নির্যাতন, ইভটিজিং, যৌতুক, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি৷

Banglabid

কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি কেন? এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার চ্যানেল আই অনলাইনকে বলেন: কৈশোর থেকে শুরু করে ৩০ বছর পর্যন্ত একজন মানুষ নানা ধরনের সংকট অতিক্রম করে। বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয় কিন্তু তা মোকাবেলা করার বা মানিয়ে নেওয়ার ক্ষমতা বা দক্ষতা অনেকেরই থাকে না।

অনীক আজিজ স্বাক্ষর

তাছাড়া তারা পরিবার বা আশেপাশের পরিবেশ থেকেও প্রয়োজনীয় মানসিক সাহায্য পান না। এ কারণে প্রচণ্ড মানসিক চাপ এবং হতাশা থেকে এক সময় তার কাছে মনে হয় জীবনটা অর্থহীন। তাই সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে মনে করেন তিনি।

যেভাবে কমানো যেতে পারে এ প্রবণতা
পরিবার বন্ধুবান্ধব এবং সামাজিক পরিবেশ থেকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া গেলে আত্মহত্যার হার অনেকটা কমিয়ে আনা সম্ভব উল্লেখ করে ক্লিনিক্যাল সাইকোলজির শিক্ষক কামরুজ্জামান বলেন: আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যেতে থাকলে নানা ধরনের লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে। যেমন দীর্ঘক্ষণ একা একা থাকতে পছন্দ করে, তার প্রিয় জিনিসগুলো অন্যকে দিয়ে দিতে শুরু করে ইত্যাদি। অনেকে বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টাও করে।

Reneta

এসব লক্ষণ প্রকাশ পেলে পরিবারের উচিত তার দিকে বিশেষ নজর দেওয়া। তাকে সময় দিয়ে তার সমস্যাগুলো উপলব্ধির চেষ্টা করে তা সমাধানে সহায়তা করা। প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া।

‘‘আমাদের কাছে অনেকেই এ ধরনের সমস্যা নিয়ে আসেন। তাদের বেশিরভাগই কোন নির্দিষ্ট ধরনের সমস্যা সমাধান না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান। তখন যদি তাদের প্রশ্ন করি যে আপনার এ সমস্যা সমাধান হয়ে গেলে আপনি আত্মহত্যা করতেন কিনা? প্রায় সব ক্ষেত্রেই উত্তর আসে ‘না’।’’

ড. মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার

তিনি বলেন: সব সমস্যার সমাধান করা যায় না। তবে এড়িয়ে যাওয়া যায়। ধরেন আপনার চলার রাস্তায় একটা গর্ত আছে। এখন আপনার যদি সামর্থ থাকে তবে আপনি সেটি ভরাট করে ফেলতে পারেন। যদি না থাকে তবে আপনি সে গর্ত এড়িয়ে একটু ঘুরে বা অন্যপথ দিয়ে যেতে পারেন। তাই সমস্যা সমাধান না করা গেলেও বিকল্পভাবে সে সমস্যা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। এ চিন্তাটাই আসে না অনেকের মধ্যে। যে কারণে নিজেকে ব্যর্থ ভেবে এবং নিজের প্রতি প্রচণ্ড হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয়।

‘‘তাই তার আশেপাশের মানুষগুলোর উচিত তার সমস্যাটা বুঝতে পারা। সমাধান করতে না পারলেও যেন তা থেকে বিকল্পভাবে উত্তরণ ঘটানো যায় সে পথটি দেখিয়ে দেওয়া।’’

তবে সার্বিকভাবে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় রাষ্ট্রেরও কিছু দায় আছে বলে মনে করেন এ শিক্ষক। তিনি বলেন: আগে মুক্ত পরিবেশ বেশি ছিল। ছেলে-মেয়েরা ইচ্ছামত খেলাধুলা, ঘোরাফেরা করতে পারতো, আড্ডা দিতে পারতো। ফলে তাদের মনও ভালো থাকতো। কিন্তু এখন সে পরিবেশ অনেকটাই সঙ্কুচিত। বেশিরভাগ সময়ই তরুণেরা একা একা কাটায়। এতে তাদের মানসিক চাপ ও হতাশা বেড়ে যায় অনেকটা। সুতরাং রাষ্ট্রের উচিত তরুণদের জন্য সে ধরনের পরিবেশ নিশ্চিত করা; যাতে তারা আনন্দে বাঁচতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাআত্মহত্যার প্রবণতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের গোল উৎসবে ঝাল মেটালেন রোনালদো-বেলরা

পরবর্তী

মেসির ড্রিবলিং, সুয়ারেজের ভলি, উড়ন্ত বার্সা

পরবর্তী

মেসির ড্রিবলিং, সুয়ারেজের ভলি, উড়ন্ত বার্সা

আজ সরস্বতী পূজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT