বাংলাদেশ

আজ সরস্বতী পূজা

আজ সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবীর কৃপা লাভের আশায় মন্ত্রপাঠ আর পূজা অর্চনা করা হবে। দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা।

এই উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়িসহ পাড়া মহল্লার সব পূজামণ্ডপে চলবে বিদ্যা ও সংগীতের দেবীর আরাধনা।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ইনস্টিটিউশনসহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ আয়োজন।

বিষয়:সরস্বতী পূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…