চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ড্রিবলিং, সুয়ারেজের ভলি, উড়ন্ত বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শুরুতে নড়বড়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ঝলকে রিয়াল বেটিসের জালে পাঁচ গোল জড়িয়ে ৫-০ ব্যবধানের বড় জয়ই তুলে নিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জোড়া গোল করেছেন। অন্য গোলটি ইভান রাকিটিচের।

রোববার রাতে বেটিসের মাঠে প্রথমার্ধে বেশকিছু সুযোগ নষ্ট করে বার্সা। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে তাই ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এসময় সুয়ারেজের দূরপাল্লার পাসে বক্সের মধ্য থেকে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার রাকিটিচ।

ম্যাচের ৬৪ মিনিটে খাতা খোলেন মেসি। সার্জিও বুসকেটসের বাড়ানো বলে প্রতিপক্ষ বক্স থেকে জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা। ৬৯ মিনিটে সেটি আরেকধাপ এগিয়ে নেন সুয়ারেজ। এবার বলের যোগানদাতা রাকিটিচ। দর্শনীয় সাইড ভলিতে বল জালে পাঠান উরুগুয়ে তারকা।

পরে ৮০ মিনিটে দর্শনীয় ড্রিবলিংয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মেসি। বেটিস বক্সে ঢুকে তিনজনকে বোকা বানিয়ে গোলরক্ষককে দর্শক করে জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি লিগে এটি তার ১৯তম গোল ও সর্বোচ্চ।

গোলবন্যার শেষ টানেন সুয়ারেজ। ৮৯ মিনিটে মেসি-সুয়ারেজ যুগলবন্দীতে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি পান সুয়ারেজ। চলতি লিগে এটি তার ১৫তম গোল।

Reneta

এই জয়ে ২০ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৩ পয়েন্টে দুইয়ে। আর রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সামেসিসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষা: এমসিকিউতে উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার ভোটে উত্তেজনার পারদ চড়া

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার, অর্থনীতি ও রাজনীতির ত্রিমুখী চ্যালেঞ্জে সরকার, বলছে ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিৎজারজয়ী সম্পাদক ড্যান এগেনের মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT