চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রি খাবার তৈরি অবিলম্বে বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরির সকল কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে যারা ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরি এবং বিপণন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিবাদী পাঁচ মন্ত্রণালয়ের সচিব ও পুলশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

Banglabid

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

আজকের আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরির কারখানা বন্ধে ২০১১ সালের ২১ জুলাই হাইকোর্ট রায় দিয়েছিলেন। কিন্তু গত ২৫ মার্চ একটি দৈনিক পত্রিকায় ‘আদালতের রায় উপেক্ষা; ট্যানারির বিষাক্ত বর্জ্যে মাছ ও মুরগির খাদ্য তৈরি থেমে নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ পরিপ্রেক্ষিতে প্রকাশিত ওই প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার এক সম্পূরক আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে আজ আদালত রুল সহ আদেশ দিলেন।’

মনজিল মোরসেদ আরও বলেন, ‘‘২০১৬ সালে এ সংক্রান্ত রায়ের পর হাজারীবাগে পোল্ট্রি খাবার তৈরির সব কারখানা র‌্যাব দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন আবার সাভারে ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরি শুরু হয়েছে। যদিও হাজারীবাগে পোল্ট্রি খাবার তৈরির সব কারখানা বন্ধের নির্দেশের রায়ে শিল্প সচিব, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ সচিব ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ ছিল সব কারখানা বন্ধ করার।

Reneta

যেহেতু সাভারে আবার মৎস ও পোল্ট্রি খাবার তৈরি করা হচ্ছে তাই বিবাদি ওই পাচ সচিব ও পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে আজ রুল জারি করা হয়েছে। এবং আগামী ৯ মে’র মধ্যে এদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারির বর্জ্যহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আরও ৩ আসামী গ্রেপ্তার

পরবর্তী

ডাকসু ভিপি নূরের ওপর হামলা

পরবর্তী

ডাকসু ভিপি নূরের ওপর হামলা

ঢাকা-টাঙ্গাইল

রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT