চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের কয়েক ঘন্টা পরেই আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর চিকিৎসকরা তাকে হেফাজতে রাখা নিরাপদ মনে করায় তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

Banglabid

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ৭৩ বছর বয়সী ইমরান খানকে বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। এখন তাকে সেলে স্থানান্তর করা হয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র মতে, হাসপাতালে তার সংক্ষিপ্ত অবস্থানের সময় পিটিআই সমর্থকরা হাসপাতালের কাছে জড়ো হন।

Reneta

ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণ

২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে বর্তমান সরকার। দায়ের করা কিছু মামলায় তার সাজাও হয়েছে। তিনি ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি আছেন। ওই সময় তার বিরুদ্ধে সরকারি পণ্য বিক্রির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়।

তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে দাবি করেন ইমরান খান, যা সরকার অস্বীকার করেছে।

তার আইনজীবীদের মতে, কারাগারে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হারিয়েছেন।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেয় এবং তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলের কাছে তাকে প্রবেশের অনুমতি দেয়।

ইসলামাবাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমে ঘোষণা করেছিলেন, তারা আদেশটি কার্যকর করবে, কিন্তু পরে শীর্ষ আদালতে এর পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য একটি আবেদন দাখিল করে।

সরকার বলেছে, মেডিকেল রিপোর্টে এমন কোনো অবস্থার কথা উল্লেখ করা হয়নি যার জন্য ইমরান খানের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন।

ইমরান খানের স্থানান্তরের বিরোধিতা করে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার যুক্তি দিয়েছেন, আইন অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত বন্দীকে অবশ্যই কারাগারের ভেতরে বা একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে এবং ইমরান খানের মেডিকেল পরীক্ষাগুলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে একটি সরকারি হাসপাতালে করার কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিয়ালা কারাগারইমরান খানহাসপাতালে স্থানান্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

পরবর্তী

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

পরবর্তী

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT