চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভিপি নূরের ওপর হামলা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৭:৩৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল থেকে প্রভোস্ট সহকারে ডাকসু ভিপি নুরুল হক নূরসহ অবরুদ্ধ কয়েকজন বের হয়ে এসেছেন। বের হওয়ার সময় তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নুরুল হক নূর এ হামলার জন্য ছাত্রলীগসহ হল সংসদের নেতৃবৃন্দের দিকে অভিযোগের তীর তুললেও তারা বলছেন, এই হামলা মূলত: সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

এ ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভিপি নূর এবং শামসুন্নাহার হলের স্বতন্ত্র ভিপি শেখ তাসনিম আফরোজেসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

নূর বলেন: ঘটনার বিচার ও হল থেকে সন্ত্রাসীদের বের না করা পর্যন্ত অবস্থান চলবে।

এর আগে এসএম হলের প্রভোস্ট কক্ষে ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে তাদের অবরুদ্ধ করা রাখা হয়।

এমনকি এক পর্যায়ে শামসুন্নাহার হলের স্বতন্ত্র ভিপি শেখ তাসনিম আফরোজের ওপর ডিম ছুঁড়ে মারা হয়।

Reneta

জানা গেছে, এসএম হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সমর্থন জানান ভিপি নূর।

মানববন্ধন শেষে নূরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীরা ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসএম হলে যান। তাদের মধ্যে কয়েকজন নারী নেত্রীও ছিলেন।

কিন্তু সেখানে যাওয়ার পর হল সংসদের নেতারা নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ রাখেন। এছাড়া নারী নেত্রীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে এসএম হল সংসদের ভিপি এমএম কামাল বলেন, ভিপি নূর আমাদেরকে অবহিত না করেই হলে এসেছেন। এছাড়াও তিনি নারীদের সাথে নিয়ে হলে এসেছেন যা এস এম হলের সংস্কৃতির সঙ্গে যায় না। তাই তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এ বিষয়ে ভিপি নূর বলেন, প্রভোস্টের কাছে ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসেছি। তবে এ ঘটনার সময় হল প্রভোস্ট অনুপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু ভিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ এ মাসের শেষের দিকে

জুলাই ২২, ২০২৬

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT