সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘শাহীন শিক্ষা পরিবার-স্পেলিংস্টার ২০২৬’-এর প্রাথমিক বাছাই পরীক্ষা। ৩৫ জেলার ৪০টি কেন্দ্রে বাংলা মাধ্যম স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।
শুক্রবার ২১ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একযোগে এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রাথমিক বাছাই পরীক্ষার ফল আজই প্রকাশ করা হবে। ফলাফল পাওয়া যাবে চ্যানেল আই অনলাইনের ওয়েব সাইটে http://www.channelionline.com এবং শাহীন শিক্ষা পরিবারের ওয়েবসাইটে http://www.shaheen.edu.bd।
টাঙ্গাইল কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এ সময় উপস্থিত ছিলেন স্পেলিংস্টার প্রতিযোগিতার প্রজেক্ট ডিরেক্টর ইফতেখার মুনিম এবং প্রতিযোগিতার কনসালট্যান্ট আজিম হোসেন।
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের বাংলা ও ইংরেজি বানান দক্ষতা যাচাই করা হচ্ছে।








