চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আরও ৩ আসামী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

নোয়াখালীর সুবর্ণচরে গত রোববার রাতে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আরও তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি থেকে আরমান, রুবেল ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গণধর্ষণের এই ঘটনায় পুলিশ মোট পাঁচজনকে গ্রেপ্তার করলো।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া আবুল বাসার ও ইউসুফ মাঝির সাতদিন করে রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে জেলার বিচারিক ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক মাসফিকুল হক আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে বুধবার রিমান্ডের শুনানীর দিন ধার্য করেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা জানান, মামলার প্রত্যেক আসামীকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ জন্য সকল প্রকার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিতার সকল প্রকার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

গত রোববার রাতে স্থানীয় চরজব্বার বাজার থেকে স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে। পরে তার স্বামীকে এক পাশে আটকে রেখে তাকে বেচু মাঝি, ফজলু ও আবুল বাসার ধর্ষণ করে।

Reneta

পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ওই নারীর স্বামী ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনকেসহ মোট ১২জনকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT