ক্রিকেট

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-তানজিদের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাকাই টেস্টের আগে অনুশীলনে চোট পেয়েছেন তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া তানজিদ এবং মুশফিকের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দুজনের খেলার বিষয়টি নিশ্চিত না হলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শোনালেন আশারবাণী।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইতে গড়াবে দ্বিতীয় টেস্ট। তার আগেরদিন অনুশীলন সেরেছে টিম টাইগার্স। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানান তানজিদ ও মুশফিকের চোটের অবস্থা।

বলেছেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

তামিমের খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘ধারণা তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো ধারণা হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল নিয়ম অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সবধরনের বিকল্প আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’

সম্প্রতি চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলামকে নিয়েও কথা বলেছেন শান্ত। বলেছেন, ‘শরিফুল ঠিক আছে, সুস্থ আছে, ভালো বোলিংও করছে। আশা করছি হয়তো যদি ওর সুযোগ আসে ও ভালো কিছু করবে।’

বিষয়:তানজিদ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট মুশফিক ম্যাকাই শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…