চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝুঁকি ও ব্যয় কমাতে আন্তর্জাতিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
অর্থনীতি
A A

পণ্য আমদানি এবং রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সরাসরি নিজেদের মুদ্রা বিনিময়ের সুযোগ থাকলে ঝুঁকি এবং বাণিজ্যিক খরচ দুটোই কমে আসে। কিন্তু ডলারের বিকল্প না থাকায় বাংলাদেশে একক আধিপত্য বিস্তার করছে মার্কিন ডলার। ফলে বাণিজ্যিক ঝুঁকি দিন দিন বাড়ছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার এবং এর বিকল্প’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন ব্যাংক খাতের বিশ্লেষকরা।

আলোচনা সভায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম’র অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আহসান হাবীব। এতে তিনি বলেন, বিশ্বব্যাপী মার্কিন ডলারের শক্তিশালী হওয়ার কতগুলো কারণের মধ্যে তাদের আত্মবিশ্বাস, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং অর্থনীতির আকার অন্যতম।

Banglabid

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিকল্প কোন মুদ্রা এ মুহূর্তে নেই। তবে নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে সেই সব দেশের নিজস্ব মুদ্রা ব্যবহারের সুযোগ রয়েছে। যা লেনদেনের খরচ অনেকাংশে কমিয়ে আনবে।

বৈঠকে বিআইবিএমর নির্বাহী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, ২০১৯ সালে আমদানির ক্ষেত্রে ৮৯ শতাংশ ডলারের মাধ্যমে সম্পন্ন হয়। তবে এক দশকে আমদানি লেনদেনের ৮৫ শতাংশ ডলারের মাধ্যমে সম্পন্ন হয়। রপ্তানির ক্ষেত্রে লেনদেনের ৯৭ শতাংশ ডলারের মাধ্যমে সম্পন্ন হয়। তবে এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একই ধরণের চিত্র।

তিনি বলেন, আর্ন্তজাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে এ মুহূর্তে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করা সম্ভব না হলেও আলোচনা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়া যাবে।

Reneta

বিআইবিএম’র মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহা. নাজিমুদ্দিন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি মুদ্রা ব্যবহার করলে খরচ কমবে। এতে ডলারের ওপর চাপ কিছুটা কমবে। কিন্তু এখনও ডলারের বিকল্প কোন মুদ্রা বাজারে চালু নেই।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএমর সাবেক সুপার নিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলি বলেন, পারিপার্শ্বিক দিক বিবেচনায় বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহারই নিরাপদ। তবে ডলারের বিকল্প হিসেবে অন্য কোন মুদ্রা ব্যবহার লাভজনক হলে তা উৎসাহিত করা যেতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআইবিএমর মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহা. নাজিমুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমর অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানি-রপ্তানিবাংলাদেশ ব্যাংকমার্কিন ডলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে বিশ্রামে কোহলি, নতুন মুখ দুবে

পরবর্তী

স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

পরবর্তী

স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

৪ লাল কার্ডের ম্যাচে বেঁচে থাকল বসুন্ধরার স্বপ্ন

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT