চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ লাল কার্ডের ম্যাচে বেঁচে থাকল বসুন্ধরার স্বপ্ন

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:৪১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ৪ লাল কার্ড, ৪টি হলুদ। ম্যাচে হল হাতাহাতি, লাল কার্ড দেখলেন দুই দলের কোচও। আগুনে উত্তাপের লড়াইয়ে ৯ জনের চেন্নাই সিটি এফসিকে ৩-২ গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এমএ আজিজ স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে চেন্নাইকে হারানোয় বসুন্ধরা পেল ৩ পয়েন্ট। শেষ চারে যেতে হলে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসিকে হারাতেই হবে কিংসদের।

গোকুলম কেরালার বিপক্ষে হারা ম্যাচের একাদশে বড় এক পরিবর্তন এনে বৃহস্পতিবার দল সাজান বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। জাতীয় দলের চার খেলোয়াড় বিপলু আহমেদ, রবিউল হাসান, ডিফেন্ডার ইয়াসিন খান ও সুশান্ত ত্রিপুরা। আর দুই সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে অস্কার দলে রেখেছিলেন পাঁচ মিডফিল্ডারকে। ফরোয়ার্ড খেলিয়েছেন তিনজন।

পরিবর্তিত একাদশে দ্রুতই এসেছে ফল। ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে ডি-বক্সে ক্রস করেছিলেন অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেস। তাতে হেড নেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুশানবে। সেই হেড মাটিতে পড়ার আগেই বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের দারুণ শটে গোল আদায় করেন বসুন্ধরার হয়ে দ্বিতীয় ম্যাচে নামা লেবানিজ জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ কুদ জালাল।

ম্যাচের ২৪ মিনিটে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। হঠাতই রেফারির উপর খেপে যান চেন্নাইয়ের জাপানি মিডফিল্ডার কাতসুমি ইয়ুসা। খেপে গিয়ে লাথি মেরে ফেলে দেন মাঠের বাইরে থাকা রেফারির টেবিল। এক পর্যায়ে তেড়ে যান রেফারির দিকেও। থমথমে পরিবেশে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। সেসময় খেলা ছেড়ে উঠে যাওয়ার সিদ্ধান্তও নেয় চেন্নাই।

এক ফাউলকে কেন্দ্র করে রেফারির সঙ্গে কাতসুমির বাকবিতণ্ডা। কাতসুমিকে তখন ‘চায়নাম্যান’ বলে ডাক দিয়েছিলেন শ্রীলঙ্কান রেফারি লাকমল ভিরাক্কোডি। তাতেই লঙ্কাকাণ্ড! বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে নেপালি ম্যাচ কমিশনার মহেশ বিস্তাকে। পরে কাতসুমিকে লাল কার্ড দেখিয়ে শুরু হয় খেলা।

Reneta

উত্তেজনার সময় আরেক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন অস্কার ব্রুজেন। খেলোয়াড়দের শান্ত করতে মাঠে ঢুকে যান বসুন্ধরার স্প্যানিশ কোচ। ফুটবলের নিয়ম অনুযায়ী যেখানে কোনো কোচ ডাগআউটের নির্ধারিত সীমানার বাইরে যেতে পারেন না, সেখানে অস্কারের মাঠে ঢুকে যাওয়া জন্ম দিয়েছে প্রশ্নের।

১০ জনের দল নিয়েও ৪৩ মিনিটে সমতায় ফেরে চেন্নাই। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে জোড়াল শট নিয়েছিলেন ফরোয়ার্ড মাশরুর শেরিফ। তার শট বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কাছে প্রতিহত হলেও পুরোপুরি বিপদমুক্ত হয়নি। ফিরতি বলে আলতো শটে গোল তুলে নেন অধিনায়ক পেদ্রো হাভিয়ের ক্রুজ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও উত্তেজনা। এবার চেন্নাই ডাগআউটে তেড়ে যান বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। জড়িয়ে পড়েন চেন্নাই কোচ মোহাম্মদ আকবরের সঙ্গে হাতাহাতিতে। ফলে দুই কোচকেই লাল কার্ড দেখান শ্রীলঙ্কান রেফারি লাকমল। বিরতির সময় রেফারিদের কঠোর নিরাপত্তায় বাইরে নিয়ে যান পুলিশ সদস্যরা।

দশ জনের চেন্নাইকে পরে চেপে ধরে ৫৯ মিনিটে আবারও এগিয়ে যাওয়া বসুন্ধরা। কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সে কলিন্দ্রেসকে বাড়িয়ে দেন ইমন মাহমুদ। অধিনায়ক উড়িয়ে ক্রস দিয়ে বল ফেলেন গোলবার বরাবর। বারে কাছে ওঁত পেতে থাকা বখতিয়ার দুশানবে ভুলে করেননি। হেডে বল জড়ান জালে।

ম্যাচের ৬৭ মিনিটে চেন্নাই গোলরক্ষককে একা পেয়েও ফায়দা নিতে পারেননি মোহাম্মদ জালাল। ৬৯ মিনিটে লাল কার্ড দেখেন আরেক চেন্নাই ফুটবলার রবের্তো সুয়ারেজ। ফাউল করে স্প্যানিশ ডিফেন্ডার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় চেন্নাই।

নয় জনের দল নিয়েও ৭১ মিনিটে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে চেন্নাই। চেন্নাই গোলরক্ষকের বাড়ানো বল নিজেদের ডি-বক্সে পড়লে ঠিকমত হেড করতে পারেননি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এসময় খানিকটা উপরে উঠে এসেছিলেন গোলরক্ষক জিকো। গোলবার ফাঁকা পেয়ে ভলি করেন মাশরুর শেরিফ। জিকোর মাথার উপর দিয়ে বল ঢুকে যায় জালে।

পরে ৮২ থেকে ৮৪ মিনিটের মধ্যে দুই সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর ৮৮ মিনিটে জয়সূচক গোলটি তুলে নেয় বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন রবিউল হাসান। তার শট গোলরক্ষকের হাতে লেগে ফিরলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন মোহাম্মদ জালাল কুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেন্নাই সিটি এফসিবসুন্ধরা কিংসরেফারিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিভাগের দাবিতে সৌদিতে প্রবাসীদের সভা

এপ্রিল ২৫, ২০২৬

যাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

এপ্রিল ২৫, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT