চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের পথ উজ্জ্বল করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় ৩৪ রানের মাথায় তিন টপ অর্ডারকে হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। সেখান থেকে সফরকারীদের ত্রাতা হন নাজিবুল্লাহ জাদরান ও রহমত শাহ। ফিফটি করে ম্যাচের নাগাল নিজেদের করছিলেন দুজনে। জোড়া আঘাত হেনে পরে ম্যাচের মোড় ঘোরান তাসকিন।

প্রথমে রহমতকে ফিরিয়ে ৮৯ রানের জুটি ভেঙেছেন তাসকিন। একই স্পেলে তিন ওভার পর ফিফটি করা নাজিবুল্লাহ জাদরানকেও ফিরিয়েছেন পেস তারকা।

উইকেটে থিতু হওয়া দুই ব্যাটারকে হারিয়ে ফের চাপে পড়েছে আফগানিস্তান। চাপ খানিকটা বাড়িয়েছেন সাকিবও। রহমানুল্লাহ গুবরাজকে বোল্ড করে দিনের দ্বিতীয় শিকার তুলেছেন টাইগার অলরাউন্ডার।

Banglabid

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৭ ওভারে ৬ উইকেটে ১৮২ রান। বাকি ৪ উইকেট ও ১৩ ওভারে তাদের প্রয়োজন ১২৪ রান। ক্রিজে ৩২ রানে ব্যাট করা মোহাম্মদ নবী, তাকে সঙ্গ দিচ্ছেন রশিদ খান (১২)।

সাগরিকায় ৩০৭ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে শুরুতে তিন ব্যাটারকে হারিয়ে কার্যত ধুঁকতে থাকে রশিদ-শহীদদের দল। শুরুতে টাইগারদের সফলতা এনে দেন আফিফ হোসেন।

সফরকারীদের তিন পরিবর্তন আনা ম্যাচে ইব্রাহিম জাদরানের জায়গায় সুযোগ পান রিয়াজ হাসান। পরিবর্তন আসলেও ব্যর্থ হয়েছেন এই আফগান ওপেনার। আফিফের থ্রোতে রান আউটে কাটা পড়ার আগে করেন মাত্র এক রান।

Reneta

শুরুর উইকেটের ছয় রানের ব্যবধানে নিজের প্রথম শিকার তোলেন শরিফুল ইসলাম। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে ৫ রানেই মুশফিকের ক্যাচ বানান বাঁহাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারে এসে সাকিব ফেরান আজমাতউল্লাহ ওমরজাইকে (৯)। তাসকিনের জোড়া আঘাতের পর সাকিবও নিলেন তার দ্বিতীয় উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ায় হবে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

পরবর্তী

রাশিয়ার প্রথম টার্গেট আমি, দ্বিতীয় টার্গেট আমার পরিবার: জেলেনস্কি

পরবর্তী
জেলেনস্কি রাশিয়ার প্রথম টার্গেট ও পরিবারের নিরাপত্তা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রথম টার্গেট আমি, দ্বিতীয় টার্গেট আমার পরিবার: জেলেনস্কি

নোয়াখালীতে ব্যাচেলর পয়েন্টের দলীয় পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী মাতালো টিম 'ব্যাচেলর পয়েন্ট'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT