চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালী মাতালো টিম ‘ব্যাচেলর পয়েন্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
অন্যান্য, বিনোদন
A A
নোয়াখালীতে ব্যাচেলর পয়েন্টের দলীয় পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু রাজধানী ঢাকা নয়, কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয়তা দেশের আনাচে কানাচে। সেই জনপ্রিয়তার কারণে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশদের কাছেও এ নাটকের টিমের আলাদা কদর দেখা গেল।

বুধবার নোয়াখালী জেলা পুলিশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত জমকালো ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ; সেখানেও আমন্ত্রণ পায় টিম ‘ব্যাচেলর পয়েন্ট’।

নাটকটির নির্মাতা-কলাকুশলীদের উপস্থিতি পুলিশের এই বার্ষিক সম্মেলনটিকে ভিন্ন মাত্রা যোগ করে। পরিচালক অমি নোয়াখালী জেলা পুলিশের বার্ষিক সম্মেলনের কয়েকটি ভিডিও ফুটেজ পাঠান ম্যাসেঞ্জারে। তাতে দেখা যায়, উপস্থিত শত শত মানুষ ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের সদস্যের পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

Banglabid

পরিচালক অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের আমন্ত্রণ জানানো হলে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের পক্ষ থেকে যাই।সেখানে পরিচালক অমি ছাড়াও উপস্থিত ছিলেন নাটকটির টিমের মিশু সাব্বির, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের একটি অংশে উঠে আসে নোয়াখালীর কথা। এমনকি এর সিজন ৩-এর কয়েকটি পর্বের শুটিং হয়েছিল নোয়াখালীর বিভিন্ন স্থানে। পরিচালক মনে করেন, সেই সুবাদে পুরো নোয়াখালীবাসী আপন করে নিয়েছে ব্যাচেলর পয়েন্ট টিমকে।

অমি বলেন, নাটকটি তারা নিজেদের মনে করে দেখে। আমাদের প্রত্যেক সদস্যকে তারা ভালোভাবে চেনে। প্রত্যেক চরিত্রের নাম ধরে ধরে জানে। এ কারণে আমাদের কাছেও এই অঞ্চলের মানুষ খুব আপন মনে হয়।

Reneta

তিনি বলেন, সেখানে পুলিশ ও তাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা ছিলেন। স্টেজে যখন উঠি ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন কবে আসবে জানার জন্য সবাই উদগ্রীব ছিলেন। বলছিলেন, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নতুন সিজন আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিনোয়াখালীবেনজির আহমেদব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৪লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার প্রথম টার্গেট আমি, দ্বিতীয় টার্গেট আমার পরিবার: জেলেনস্কি

পরবর্তী

রাশিয়ার আকাশে যুক্তরাজ্যের বিমান চলাচল নিষিদ্ধ

পরবর্তী
ব্রিটিশ এয়ারওয়েজের বিমান আকাশে উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার আকাশে যুক্তরাজ্যের বিমান চলাচল নিষিদ্ধ

বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT