চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীর আগাম জামিন

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৫১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A

নোয়াখালী ও রাঙামাটির কাপ্তাইয়ের পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে  আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে জামিন অবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব এবং সানজিদ সিদ্দিকী।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩০ আগস্ট জয়নুল আবদীন ফারুকসহ ১৯ জনের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ থানায় মামলা করেন জনৈক আব্দুল আল মামুন।

Banglabid

মামলায় অভিযোগ করা হয়, জয়নুল আবদীন ফারুকের সঙ্গে মামলার বাদী আব্দুল আল মামুনের দীর্ঘ দিনের দলীয় অভ্যান্তরীরণ বিরোধ চলছিল। গত ২৯ আগস্ট নোয়াখালীর সেনবাগে বাদী বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গেলে সেখানে আসামীরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে ও বাধা সৃষ্টি করে।

অপরদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অবমাননায় মামলাটি হয় ২৭ আগস্ট। এই মামলায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেনসহ স্থানীয় ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন কাপ্তাইয়ের ওয়াগ্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা। এতে রাঙ্গামাটির কাপ্তাই ওয়াগ্না ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্য সংগ্রহের সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ আনা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ আগস্ট ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তালা ভেঙে আসামিরা হলরুমে ঢুকে এবং হলরুমের দেয়ালে ঝুলানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে কটুক্তি করে। এমনকি তারা ছবি দুটি উল্টিয়ে এবং দলীয় ব্যানার টাঙিয়ে সভা করে।

Reneta

সানজিদ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ আইন-২০০০ আইনটি বাতিল হয়ে গেলেও ওই আইনের ৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নুল আবদীন ফারুকবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারুক হত্যা মামলা: এমপি রানাকে প্রধান আসামি করে অভিযোগ গঠন

পরবর্তী

ভারতীয় কূটচালের বিপরীতে মানবিক বাংলাদেশ

পরবর্তী
rohingya-রোহিঙ্গা

ভারতীয় কূটচালের বিপরীতে মানবিক বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নারকে ফিরিয়ে ফিজের জন্মদিন উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT