চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুক হত্যা মামলা: এমপি রানাকে প্রধান আসামি করে অভিযোগ গঠন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:৪৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A
নেতা ও আইনজীবীদের সঙ্গে সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে প্রধান আসামি করে চার্জ গঠন করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। এর আগে আসামি পক্ষের আইনজীবী মামলা পুনঃতদন্ত ও ডিসচার্জের জন্যে পৃথক দুটি আবেদন করলে তা খারিজ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে এমপি রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তাদের চারভাইয়ের বিচার দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার বাদি পক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আসামি পক্ষের দুইটি আবেদন খারিজ হয়ে গেলেও কারাগারে এমপি রানার সুচিকিৎসার আবেদনটি গ্রহণ করেন আদালত। মামলার বাদী ও নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ স্বস্তি প্রকাশ করে মামলায় ন্যায় বিচার দাবি করেছেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ টাঙ্গাইলে তার কলেজপাড়া এলাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে। ২০১৪ সালের আগস্টে এ মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর রহমান খান ও তার তিন ভাইয়ের এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।

মামলায় আমানুর ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়।

ট্যাগ: এমপি রানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে ফিরল সৌদি আরব

পরবর্তী

জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীর আগাম জামিন

পরবর্তী

জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীর আগাম জামিন

rohingya-রোহিঙ্গা

ভারতীয় কূটচালের বিপরীতে মানবিক বাংলাদেশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT