চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

সোমবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কাদের আরো বলেন, আওয়ামী লীগ কারো কাছে নতিস্বীকার করে না। সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Banglabid

‘‘এ সংলাপ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেও হতে পারে।’’

জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত এক আলোচনায় ড. কামাল হোসেনের চিঠি নিয়ে কথা হয়।

এ নিয়ে ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দলের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট একটি চিঠি দিয়েছে। দলের পক্ষে সেই চিঠি গ্রহণ করা হয়েছে। সেই  চিঠিতে কি আছে তা পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে।’

Reneta

‘‘আমি সে বিষয়ে না গিয়ে বলতে চাচ্ছি, আজকে আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের পর আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ডাকেন এবং এ বিষয়ে আমাদের মতামত জানতে চান। অনির্ধারিত ওই বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সংলাপে বসবে।’’

তিনি আরো বলেন, ‘অল পার্টি সেক্রেটারী হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে বলতে চাই তিনি কারো জন্য দরজা বন্ধ করেন না। এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন, আমরা আমাদের নেত্রী জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত; এর মধ্য দিয়ে আমরা সংলাপে বসার ব্যাপারে সম্মতি জানাচ্ছি ‘

‘‘তাদের চিঠিতে কিছু বিষয় অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যের জন্য উল্লেখ করেছে, সেই সঙ্গে তাদের কিছু সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য জুড়ে দিয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কাউকে সংলাপে ডাকিনি। ঐক্যফ্রন্টের নেতারা সংলাপ করতে চান।’’

আগের দিন রোববার নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়।

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।

নিরপেক্ষ নির্বাচনসহ সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্যও ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অহংকারে’ই সর্বনাশ অস্ট্রেলিয়ার

পরবর্তী

আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি: এসআই টুটুল

পরবর্তী

আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি: এসআই টুটুল

আওয়ামী লীগ

এ রায় রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে: আওয়ামী লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT