চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি: এসআই টুটুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘অনেক ছোটবেলা থেকেই উনাকে(আইয়ুব বাচ্চু) চিনি। তার হাত ধরেই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি এসেছিলাম। তার হাত ধরে যখন আমি এই অঙ্গনে এলাম, তখন থেকে বুঝেছি যে মাকে কীভাবে ভালোবাসতে হয়। উনার কাছে শিখেছি। মানুষদের কীভাবে ভালোবাসতে হয়, ফ্যানস ফলোয়ারদের কীভাবে ভালোবাসতে হয় এটা আমি তার কাছ থেকেই শিখেছি।’

এভাবেই সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে কথাগুলো বলছিলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল।

রবিবার সন্ধ্যায় সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও মগবাজারস্থ এবি কিচেনে বাদ মাগরিব আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এবি কিচেন সংলগ্ন মসজিদে এই আয়োজন করেন এলআরবির সদস্যরা ও আইয়ুব বাচ্চুর পরিবার। যেখানে উপস্থিত ছিলেন ‘এলআরবি’র প্রাক্তন সদস্য এসআই টুটুল।

তিনি ছাড়াও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী এস আই টুটুল, আসিফ আকবর, মেহরীন, হাসান আবিদুর রহমান জুয়েলসহ আইয়ুব বাচ্চুর বন্ধু, সহকর্মীরা। দোয়া মাহফিলে আরও ছিলেন এলআরবির বাকি সদস্যরা। ছিলেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার, মেয়ে সাফরাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও। দোয়া মাহফিলের পর উপস্থিত সংগীতশিল্পী ও গীতিকাররা কথা বলেন গণমাধ্যমের সাথে।

আইয়ুব বাচ্চু যখন মারা যান তখন এসআই টুটুল ছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানে থেকেই মোবাইল ফোনের লাইভে জানাজায় অসংখ্য মানুষকে শরিক হতে দেখেছেন। রবিবার দেশে ফিরেই তাই সবার আগে আইয়ুব বাচ্চুর পরিবারের কাছে ছুটে গিয়েছেন এসআই টুটুল।

মিউজিক ইন্ডাস্ট্রিতে আইয়ুব বাচ্চুর জন্যই আজকে তিনি প্রতিষ্ঠিত এমনটা জানিয়ে প্রখ্যাত এই শিল্পী বলেন, সংগীত যে অনেক বড় জায়গা সেটা তার কাছে এসে তার সান্নিধ্য পেয়েই দেখা হয়েছে। আর সেজন্যই আজকে আমি এখানে। আমি আজকে যতটুকুই হতে পেরেছি সেটা উনার জন্য। আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি।

Reneta

মানুষের বায়োলোজিক্যাল ফাদার একজনই থাকে, কিন্তু শিক্ষার জন্য অনেক গুলো ফাদার থাকেন। শিক্ষায় তিনি ছিলেন আমার প্রথম ফাদার। যার কাছ থেকে আমি সংগীতের পাশাপাশি জীবনের পাঠ নিয়েছি। বলছিলেন এসআই টুটুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএবি কিচেনএলআরবিএসআই টুটুললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ

পরবর্তী

এ রায় রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে: আওয়ামী লীগ

পরবর্তী
আওয়ামী লীগ

এ রায় রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে: আওয়ামী লীগ

দশজন নিয়ে খেলেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সর্বশেষ

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT