চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আইএসে যোগ দিতে ইরাক-সিরিয়ার পথে ১৫০০ ফরাসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি গােষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে ফ্রান্সের প্রায় ১৫০০ নাগরিক ইরাক-সিরিয়ার পথে রয়েছে। এদের ৬ শতাধিক ফরাসি নাগরিক এরই মধ্য ফ্রান্স ছেড়েছে এবং আরো প্রায় ৮শ জন দেশ ত্যাগের অপেক্ষায় রয়েছে। দেশটির গােয়েন্দার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন স্বয়ং ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই পরিসংখ্যান এটা প্রমাণ করছে যে, আইএস নিধনে ফরাসি কর্তৃপক্ষ ইরাক ও সিরিয়ায় যে বোমা হামলা চালাচ্ছে এবং নানা রকম কঠোর ব্যবস্থা নিচ্ছে তাতে তেমন কোনাে ফল হচ্ছে না।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন,  ‘আমরা নিজ ভূমিতেই সংগ্রামের মধ্যে আছি’।

Banglabid

গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরে ভালাস বলেন, ‘আমরা প্রতিদিন টেলিফোন, মোবাইলের নেটওয়ার্ক ট্র্যাক করছি, কিছু স্বতন্ত্র ব্যক্তিকে গ্রেফতারও করছি। গোয়েন্দা প্রতিবেদন বলছে, এই মুহূর্তে ২ হাজার ২৯ জন ফরাসি নাগরিক অথবা বাসিন্দা আইএসে সাথে সরাসরি সংযুক্ত রয়েছে।’

সিরিয়ার গৃহযুদ্ধের ষষ্ঠ বছরে এসে সন্ত্রাসবিরোধী আইন আরো কঠিন করেছে ইউরোপিয়ান দেশগুলো। তারা আরো বেশি গোয়েন্দা তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে। যাতে করে তাদের নাগরিকরা মধ্যপ্রাচ্যে যেতে না পারে এবং জঙ্গি প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরতে না পারে।

পরিসংখ্যান উল্লেখ করে ভালাস বলেন, বর্তমানে ৬০৯ জন ফরাসি নাগরিক অথবা বাসিন্দা জঙ্গিদের হয়ে যুদ্ধ করেছে এবং করছে। যাদের মধ্য ২৮৩ জন নারী ও ১৮ নাবালক রয়েছেন।

Reneta

ফরাসি প্রধানমন্ত্রী আরো জানান, জঙ্গিদের হয়ে যুদ্ধ করতে গিয়ে সিরিয়া ও ইরাকে এ পর্যন্ত তার দেশের ১৭০ নাগরিক অথবা বাসিন্দা নিহত হয়েছে এবং ৩০০ জন জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ফের দেশে ফিরেছে।

গোয়েন্দা তথ্য উল্লেখ করে ভালাস বলেন, সব মিলিয়ে ৮০০ লোক যুদ্ধ জােনে রয়েছে এবং ১ হাজার জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা-বাবার কবরে শায়িত হচ্ছেন দিতি

পরবর্তী

তাসকিন কষ্টের সঙ্গে অস্ট্রেলিয়ার অবজ্ঞার কথাও ভুলতে হবে

পরবর্তী

তাসকিন কষ্টের সঙ্গে অস্ট্রেলিয়ার অবজ্ঞার কথাও ভুলতে হবে

বিএনপির কাউন্সিলের ফলাফল কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT