চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন কষ্টের সঙ্গে অস্ট্রেলিয়ার অবজ্ঞার কথাও ভুলতে হবে

সাবিত খানসাবিত খান
২:৫১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

চিন্নাস্বামীতে বাংলাদেশ যখন আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তখন স্বাভাবিক খেলার জন্য ‘তাসকিন কষ্ট’ ও অস্ট্রেলিয়ার অবজ্ঞার কথাও ভুলে থাকতে হবে। রাত আটটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উভয় দলই নামবে আসরে টিকে থাকার লড়াইয়ে।

নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়া দলের গত বছরের বাংলাদেশ সফর বাতিল ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে না আসার দুঃখজনক ঘটনাও নিশ্চয়ই স্মরণে থাকবে টাইগারদের। 

এশিয়া কাপের পর বিশ্বকাপের বাছাইপর্বসহ মূল ম্যাচেও ১৪০ থেকে ১৪৫ কিমি গতির একেকটি গোলা ছোড়ে দারুণ উপভোগ্য মুহুর্ত উপহার দিচ্ছিলেন তাসকিন। কিন্তু হঠাৎ করেই বজ্রাঘাতের মতো আসা নিষেধাজ্ঞার ফলে গতির ঝড় তোলা তারকা অজিদের বিপক্ষে থাকছেন না। আইসিসির ঘোষণায় এ্যাকশন ত্রুটির কারণে থাকছেন না ঘূর্ণিতে সাফল্য দেখানো আরাফাত সানিও।

বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তানের বিপক্ষেও দুইটি করে উইকেট পেয়েছিলেন তাসকিন আর সানি। অবশ্য অ্যাকশনে সন্দেহের আওতায় ছিলেন বাছাইপর্বের প্রথম নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচ থেকেই। অসাধারণ ডেলিভারির পর ফিল্ডারের ক্যাচ মিসে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে পালক যোগ করতে না পারার মনোঃকষ্টে তাসকিনের সেই হতাশামিশ্রিত দুঃখের হাসি হৃদয়ে নাড়া দিয়েছিলো অনেকেরই। কিন্তু সেই  তরুণ সেনসেশনেরই একটি ঘটনা যে পরে এতটা বিষাদময়তায় সিক্ত করবে তা কে জানত?   

   

সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও অজিদের নিয়ে আরও একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে ম্যাশ বাহিনীর। আর তা হলো নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশে একটি দ্বিপক্ষীয় সিরিজ এবং বৈশ্বিক আসর বর্জন করার ঘটনাও।  

Reneta

    

গত বছরে অক্টোবরে বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়া দলের। কিন্তু অজি ক্রিকেটারদের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পহেলা অক্টোবর তা আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকাকে পরাজিত করে দুর্দান্ত দাপটে থাকা টাইগারদের পরাশক্তি বধের আসক্তির উপর মর্মান্তিক আঘাতই ছিলো সেই ঠুনকো অজুহাত।

কর্কশ সেই অবজ্ঞায় ২০১৫’কে অর্জনে আরও সমৃদ্ধ করার সুযোগও বঞ্চিত হয় ম্যাশ বাহিনী, এমনটাই মনে করেন অনেকে।

বাংলাদেশ দলের সাথে ৯ অক্টোবর চট্টগ্রামে এবং ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলতে ২৮ সেপ্টেম্বর আসার কথা ছিলো অজি দলের।

অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কায় সতর্কতা জারির প্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারেল, অস্ট্রেলিয়া টিম ম্যানেজার গেভিন গভে ও দলের নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসিকে সেপ্টেম্বরের ২৭ তারিখে বাংলাদেশ এসে নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় বৈঠকে রাষ্ট্রিয় নিরাপত্তা দেয়ার আশ্বাসেও মন গলেনি তাদের।

বড়দের দেখানো পথে একই কারণ দেখিয়ে চলতি বছরের জানুয়ারির ২৭ তারিখে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপও পরিহার করে ছোটরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, সরকারের পরামর্শমতো পূর্বের মতোই অস্ট্রেলিয়ানদের স্বার্থে ঝুঁকি বিদ্যমান থাকায় এই সিদ্ধান্ত। তাদের পরিবর্তে সেই আসরে খেলে বাছাইপর্বের রানার্স-আপ দল আয়ারল্যান্ড।

সর্বশেষ ২০১৪ টি-টোয়েন্টির বৈশ্বিক আসরের সুপার টেনের ম্যাচসহ অজিদের মুখোমুখি হওয়া ক্ষুদ্র সংস্করণের তিনটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। তবে অজিদের হারানোর অভিজ্ঞতা রয়েছে টাইগারদের, হয়তো তামিম-মুস্তাফিজসহ নতুন পরাশক্তি বাংলাদেশ মাঠে আবার প্রমাণ দিয়ে ভুলিয়ে দিতে পারে সব পরিসংখ্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT