চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তন নিয়ে বিতর্ক তুঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১১, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পাল্টাতে উয়েফা যে পরিকল্পনা নিয়েছে, তাতে আধিপত্য বাড়তে পারে ধনী ক্লাবগুলোর। ফলে চলতি মৌসুমে আয়াক্স এবার সেমিফাইনাল পর্যন্ত যে ছড়ি ঘোরাতে পেরেছে, সেই দৃশ্য আর নাও দেখা যেতে পারে। হয়তো প্রতিদ্বন্দ্বিতা চলবে শুধু ইউরোপের এলিট ক্লাবগুলোর মধ্যেই।

ইউরোপীয় ফুটবল সংস্থার এরকমই পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে নিউইয়র্ক টাইমস। মার্কিন দৈনিকটির হাতে এসেছে উয়েফার প্রস্তাবের নথিও। যে প্রস্তাব ইউরোপের সব ক্লাবকে জানানো হয়েছে।

সেই নথি অনুযায়ী, ২০২৪ থেকে চ্যাম্পিয়ন্স লিগ যেমন ৩২টি দলের আছে, সে রকমই থাকবে। কিন্তু গ্রুপ আটটির পরিবর্তে হবে চারটি। এক একটি গ্রুপে থাকবে আটটি করে দল। এই স্ট্র্যাকচারে বিভিন্ন দেশের ঘরোয়া লিগই কার্যত অচল হয়ে যেতে পারে। এই ৩২ দলের নিচে থাকবে দ্বিতীয় ডিভিশন। সেখানেও থাকবে ৩২টি দল। তার নিচে থাকবে তৃতীয় ডিভিশন, যা হবে ৬৪ দলের।

Banglabid

এই প্রস্তাবের অন্যতম সমর্থক জুভেন্টাস ও সিরি আ’র মতো বড় ক্লাবগুলো। স্পেনের ক্লাবগুলোও সমর্থন জানিয়েছে। অথচ, স্পেনের ফুটবল সংস্থার প্রধান জাভিয়ের একেবারেই এই প্রস্তাবে রাজি নন।

কেন আট দলের চারটি গ্রুপ? উয়েফা চেয়েছে চারটি গ্রুপে আটটি দলকে জায়গা দিলে বেশকিছু বড় দল থাকবে এক গ্রুপে। ফলে গ্রুপ পর্যায়েই ভালো কয়েকটি ম্যাচ হবে। যা টিভি সম্প্রচারকরা চায়। তিনটি গ্রুপের মধ্যে অবনমন ও উত্থান থাকলেও তা হবে মাত্র চারটি দলের। ফলে ধনী ও বড় ক্লাবগুলোর আধিপত্য থাকবে প্রথম ডিভিশনে। সেখানে আয়াক্সের মতো মাঝারি দল যে বড় দলগুলোর বিরুদ্ধে লড়ে সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে, তার সম্ভাবনা কমবে।

ফ্রান্সের স্যাতঁ এতিয়েন ক্লাবের মালিক বের্নার্দ কাইয়াজো অন্য আরও একটি দিক তুলে ধরেছেন, ‘এই সিস্টেম চালু হলে, ছোট ক্লাবগুলো ভালো ইনভেস্টর পাবে না। চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর সঙ্গে খেলার সম্ভাবনা কমে গেলে, কেন স্পন্সরওয়ালারা আগ্রহী হবে ছোট ক্লাবে বিনিয়োগ করতে?’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

পরবর্তী

কারাগারেও মানুষ অনিরাপদ

পরবর্তী

কারাগারেও মানুষ অনিরাপদ

গাইবান্ধা পেপার মিলে ইটিপি চালু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT