চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক নিয়ে আসছে ব্ল্যাকবেরি মোবাইল

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১২:২৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বহুল পরিচিত ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের বাজারে তাদের অবস্থান ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। শুধু প্রিমিয়াম হ্যান্ডসেট দিয়ে টিকতে না পেরে চীনভিত্তিক কনজিউমার ইলেকট্রনিকস নির্মাতা টিসিএলের সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম শুরুর এক বছর পেরিয়ে গেছে কানাডা ভিত্তিক ব্ল্যাকবেরি। এ উপলক্ষে ভবিষ্যত কর্মপরিকল্পনা শেয়ার করেছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।

আগামী কয়েক বছরেহ্যান্ডসেট বাজারের কম করে হলেও ৩ শতাংশ দখলে নিতে চায় ব্ল্যাকবেরি। তবে সে লক্ষ্যপূরণ অতোটা সহজ হবে না বলে ধারণা করছেন প্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞরা।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, গত বছর চতুর্থ প্রান্তিকে মাত্র ১ লাখ ৭০ হাজার ফোন বিক্রি করেছে ব্ল্যাকবেরি। কিন্তু গত বছরজুড়ে প্রিমিয়াম হ্যান্ডসেটের বিক্রি দাঁড়িয়েছে ৩২ কোটি ইউনিটে। সাধারণত ৪০০ ডলার মূল্যের বেশি দামের হ্যান্ডসেটকে প্রিমিয়াম ক্যাটাগরির বিবেচনা করা হয়। লক্ষ্যে পৌঁছতে হলে ব্ল্যাকবেরি মোবাইলকে বছরে অন্তত ১ কোটি ইউনিট বা প্রতি প্রান্তিকে ২০-৩০ লাখ ইউনিট হ্যান্ডসেট বিক্রি করতে হবে।

Banglabid

কানাডাভিত্তিক ব্ল্যাকবেরি লিমিটেডের কাছ থেকে ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ফোন তৈরির লাইসেন্স পেয়েছে টিসিএল। পাশাপাশি অ্যালকাটেল ব্র্যান্ডের বাজেট ফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রিমিয়াম ফোনের পাশাপাশি বাজেট ফোন দিয়ে কীভাবে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করা যায়, তা দেখছে প্রতিষ্ঠানটি।

হ্যান্ডসেট বাজারে দুটি ঐতিহ্যবাহী ফোন ব্র্যান্ড এখন ব্ল্যাকবেরি ও নকিয়া। কোম্পানি দুটি নিজেরা সরাসরি ডিভাইস তৈরি না করলেও তাদের ব্র্যান্ড ব্যবহার করে হ্যান্ডসেট ও প্রযুক্তিপণ্য তৈরির অনুমতি দিচ্ছে।

নকিয়া সম্প্রতি হ্যান্ডসেট বাজারে ফিরেই প্রথম প্রান্তিকে ফিচার ফোন বাজারের তৃতীয় স্থান দখলে নিয়েছে। বিশ্ববাজারে গ্রাহকরা নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনকে সাদরে গ্রহণ করেছে বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। নকিয়ার প্রত্যাবর্তনকে অনুসরণ করে ব্ল্যাকবেরি প্রিমিয়াম হ্যান্ডসেটের বাজার যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া এবং পশ্চিম ইউরোপে উপস্থিতি বাড়াতে কাজ করে যাচ্ছে বলে কোম্পানিটির সূত্রে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্ল্যাকবেরিব্ল্যাকবেরি স্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘যা হয়েছিল তা অভাবনীয়, অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’

পরবর্তী

ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দৈনন্দিন যে অভ্যাসগুলো

পরবর্তী

ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দৈনন্দিন যে অভ্যাসগুলো

১৫ তুর্কি নারীকে মৃত্যুদণ্ডাদেশ-ইরাক-আইএস

আইএসে যোগ দেয়ায় ইরাকে ১৫ তুর্কি নারীর মৃত্যুদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT