চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসে যোগ দেয়ায় ইরাকে ১৫ তুর্কি নারীর মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
১৫ তুর্কি নারীকে মৃত্যুদণ্ডাদেশ-ইরাক-আইএস

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস)-এ যোগদানের অভিযোগে ১৫ তুর্কি নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন ইরাকের একটি আদালত।

এছাড়া একজনকে আমৃত্যু কারাদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে। তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যম বলছে, আদালত ১৬ জনকেই মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

রায় প্রদানকারী বিচারক জানিয়েছেন, দণ্ড পাওয়া ওই নারীরা নিজেরা আইএস যোদ্ধাদের বিয়ে করেছেন, অন্য নারীদের বিয়ে করতে উৎসাহিত করেছেন এবং বিভিন্ন ধরনের সহায়তা বা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মাধ্যমে জঙ্গিদের সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করেছেন।

বিবিসি জানায়, রোববার ২০ থেকে ৫০ বছর বয়সী এই অভিযুক্ত নারীরা কালো পোশাক পড়ে বাগদাদের কেন্দ্রীয় ফৌজদারি আদালতে হাজির হন। তাদের মধ্যে ৪ জনের সঙ্গে তাদের ছোট ছোট বাচ্চারাও ছিল।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ওই নারীদের একজন আদালতে বিচারকের কাছে স্বীকারও করেছেন, তিনি আইএস জঙ্গিদের সঙ্গে মিলে ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধও করেছেন।

ইরাকে বর্তমানে প্রায় ৫শ’ নারী ও ৬শ’ শিশুকে আইএস যোদ্ধাদের আত্মীয় সন্দেহে আটক রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের কয়েকশ’ জনের বিচার শুরু হয়েছে ইতোমধ্যে। তবে তারা যে শুধু তুর্কি বা স্থানীয় ইরাকি তা নয়।

Reneta

গত জানুয়ারিতে এক জার্মান নারীকে আইএসে যোগদানের কারণে মৃত্যুদণ্ডের সাজা শোনান ইরাকের আদালত। মসুল পুনর্দখলের যুদ্ধে ২০১৭ সালে আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে অভিযোগ: তিনি ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন।

এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধ করে কয়েক হাজার বিদেশি নারী-পুরুষ নিহত হয়েছে।

গত ডিসেম্বরেই আইএসের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে ইরাক সরকার। অধিকাংশ এলাকা থেকে জঙ্গি যোদ্ধাদের সরিয়ে দিতে সফল হলেও এখনো সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএস-ইরাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT