চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা হয়েছিল তা অভাবনীয়, অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৫ সালে আচমকা অধিনায়কত্ব কেড়ে নেয়া ও দল থেকে বাদ দেয়ার বিষয়টিকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন মহারাজ।

আত্মজীবনী ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ প্রকাশিত হওয়ার আগে বোমা ফাটালেন বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রধান সৌরভ। সাক্ষাতকারে সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন ‘প্রিন্স অব কলকাতা’।

সৌরভ বলেন, ‘২০০৪ সালে তৎকালীন কোচ জন রাইটের পর ভারতীয় কোচ কে হতে পারেন সেটা নিয়ে আমরা যখন চিন্তায় মগ্ন, তখনই গ্রেগ চ্যাপেলের কথা মাথায় আসে। মনে হয়েছিল আমাদের একনম্বরে পৌঁছে দিতে তিনিই যোগ্যতম ব্যক্তি। আমি পছন্দের কথা জগমোহন ডালমিয়াকে (তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট) জানাই, যদিও কেউ কেউ এ নিয়ে আমাকে নিষেধ করেছিলেন।’

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের কথা উল্লেখ করে সৌরভ বলেন, ‘সানি ভাই বলেছিলেন, সৌরভ ব্যাপারটা আরেকবার ভেবে দেখো। সে থাকলে দল পরিচালনায় তোমার সমস্যা হতে পারে। তার কোচিং রেকর্ডও আকর্ষণীয় নয়।’

সৌরভকে সতর্ক করেছিলেন বোর্ড সভাপতি ডালমিয়াও। তার কথায়, ‘এক সকালে নিজের বাড়িতে ডেকে গ্রেগের ভাই ইয়ান চ্যাপেলের নেতিবাচক ধারণা সম্পর্কে সতর্ক করেছিলেন ডালমিয়া। কিন্তু এসব কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অবিচল ছিলাম। বাকিটা ইতিহাস। আমার জীবনটা এরকমই। অস্ট্রেলিয়া গিয়ে যেমন সে দেশ জয় করে ফিরেছিলাম, কিন্তু সেদেশের একজন নাগরিককেই জয় করতে পারিনি।’

মূর্তিকারিগর

Reneta

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘২০০৫ সালটা আমার জীবনের দুর্যোগপূর্ণ অধ্যায়। শুধু মাত্র অধিনায়কত্বই কেড়ে নেয়া হয়নি, দল থেকেও বাদ দেয়া হয়। এখন লিখতে গিয়ে রাগ হচ্ছে। যা হয়েছিল তা অভাবনীয়। অগ্রহণযোগ্য। ক্ষমার অযোগ্য। ইতিহাসে কোন বিজয়ী অধিনায়ককে এভাবে সরিয়ে দেয়া হয়নি। এমনকি টেস্টে সেঞ্চুরি করার পর। ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা অভূতপূর্ব এবং ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT