চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

দেশের গ্র্যাজুয়েটগণ যেন তাদের মেধা ও সম্ভাবনা কাজে লাগাতে পারে তার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশের এ সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের প্রয়োজন দক্ষ ও দক্ষ মানব সম্পদ। দেশের জনসংখ্যাকে দক্ষ ও নিশ্চিত করে তুলতে পারলে তা হবে আমাদের জন্য আশীর্বাদ। তিনি নবীন গ্র্যাজুয়েটদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে চাকরির পাশাপাশি স্বকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের অমূল্য সম্পদ ও সম্ভাবনা এখনো সেভাবে ব্যবহার করা যায়নি এ কথা উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, আমাদের সব প্রয়াসের কেন্দ্রবিন্দু হবে নব প্রজন্মের উন্নয়ন। কারণ একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধি তরুণ প্রজন্মের শিক্ষার উপর নির্ভরশীল।

Banglabid

রাষ্ট্রপতি বলেন, সরকার তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর সুফল আমাদের গ্রহণ করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রাথমিক থেকে উচ্চস্তরে মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় ভিশন-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, একবিংশ শতাব্দী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। গোটা বিশ্ব আজ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন। এ প্রতিযোগিতায় টিকতে হলে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই।

Reneta

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিইউপি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে একাডেমিক শিক্ষা ছাড়াও প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবে।

নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাদেরকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করতে বলেন। রাষ্ট্রপতি এখানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে আশা পোষণ করেন এর মাধ্যমে নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন। পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন করেন ও বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সমাবর্তন বক্তা প্রফেসর আবদুল মান্নান, তিন বাহিনীর প্রধানগণ, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এম সালাহউদ্দিন মিয়াজী বক্তৃতা করেন।

সেনাবাহিনী পরিচালিত বিইউপি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। চলতি বছর ২২ শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিইউপিরাষ্ট্রপতিসমাবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব: অব্যাহত থাকুক সুরের মূর্ছনা

পরবর্তী

বিকাশ জালিয়াতি: মাসে ১ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্র র‌্যাবের জালে

পরবর্তী
ছবি র‌্যাবের সৌজন্যে

বিকাশ জালিয়াতি: মাসে ১ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্র র‌্যাবের জালে

ঢাকার মানুষ আর রসিকতা : হিলসা লে, বাতাসা লে...

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT