চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব: অব্যাহত থাকুক সুরের মূর্ছনা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

স্থান নিয়ে সৃষ্ট জটিলতার কারণে কিছুটা শঙ্কা দেখা দিলেও সব ধরণের শঙ্কা কাটিয়ে রাজধানীর আবাহনী মাঠে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল ‘বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব-২০১৭’। গত ৫ বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই উৎসব হলেও এবার হচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠে। এটা স্বীকার করতে হবে যে, উচ্চাঙ্গ সঙ্গীতের এই উৎসব মানুষের মনে খুব ভালো ভাবেই জায়গা করে নিয়েছে। এটা তাদের মনে এতোটাই জায়গা করে নিয়েছে যে, প্রতি বছর এটার জন্য প্রতীক্ষায় থাকেন সবাই। প্রতি বছর দর্শক-শ্রোতার সরব উপস্থিতি এবং সুরের মুর্ছনায় মাতোয়ারা হওয়ার মধ্য দিয়ে বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত। দেশি-বিদেশি শিল্পীরা সুর-তাল-ছন্দের ঝংকারে আগের বছরগুলোতে এখানে মুগ্ধতা ছড়িয়েছেন। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আমরা আশা করি। বিশ্বমানের এমন একটি সঙ্গীত উৎসব নিশ্চয়ই বহির্বিশ্বে বাংলাদেশকে আলাদা খ্যাতি এনে দিয়েছে। সঙ্গীতপ্রিয় জাতি হিসেবে আমাদের নাম দেশের বাইরে উচ্চারণের একটি অন্যতম উপলক্ষ এই উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। এছাড়া মানুষের কাছে আমাদের সাহিত্য-সংস্কৃতি নিয়ে পৌঁছাতে পারলে তারা যে এখনও এটা সাদরে গ্রহণ করেন, তার প্রমাণ এই উৎসব। এটা অবশ্যই আমাদের জন্য আশার খবর। বিশ্বজুড়ে ধর্মভিত্তিক সন্ত্রাসবাদের উত্থানের এই সময়ে বিশেষ করে সম্ভাবনাময় তরুণ সমাজের কাছে শিল্প সংস্কৃতির প্রসারের মাধ্যমে তাদেরকে এই  সন্ত্রাসবাদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি। তাই এই উৎসবের পাশাপাশি দেশজুড়ে এমন উৎসব আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়া দরকার বলে আমরা মনে করি। এজন্য সরকারি, বেসরকারি এমনকি ব্যক্তিপর্যায়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা শিল্প-সংস্কৃতির চর্চা করা প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। স্থান পরিবর্তনের পরও বেঙ্গলের এই উচ্চাঙ্গ সঙ্গীত আসর অব্যাহত থাকুক, বিদগ্ধ শিল্পপ্রেমিদের জন্য।আমরা বিশ্বের সবচেয়ে এই বড় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভালের সাফল্য কামনা করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে ছাড়িয়ে বছরের সেরা হ্যারি কেন

পরবর্তী

গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ছবি র‌্যাবের সৌজন্যে

বিকাশ জালিয়াতি: মাসে ১ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্র র‌্যাবের জালে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT