চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ জালিয়াতি: মাসে ১ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্র র‌্যাবের জালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A
ছবি র‌্যাবের সৌজন্যে

ছবি র‌্যাবের সৌজন্যে

মুঠোফোনে বিকাশ জালিয়াতি করে প্রতি মাসে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর ও মহাখালী থেকে অভিনব পন্থায় বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদে এসব তথ্য জানায় এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব।

সোমবার সন্ধ্যা ছয়টা’য় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর ও মহাখালী থেকে প্রতারক চক্রের সদস্য মোঃ নাসির হোসেন (২২), মোঃ রাসেল (২২), মোঃ হানিফ (২০), মোঃ শাহাব উদ্দিন (২০) কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা তাদের নিজেদের একটি নাম্বারে বিকাশ করার সময় কৌশলে এস.ভি.আর. (সিক্রেট ভিডিও রেকর্ডার) ব্যবহার করে বিকাশ রেজিস্ট্রারের ছবি তুলে নেয়। সংগৃহীত ছবি তারা গ্রুপ লীডার এর নিকট পাঠিয়ে দেয়ার পর উক্ত রেজিস্ট্রারে থাকা গ্রাহকদের মধ্যে কয়েকজনকে টার্গেট করে।

র‌্যাব জানায় এই চক্রটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে লেনদেনের টাকার চেয়ে বেশি টাকার এসএমএস তৈরী করে এসএমএসটি টার্গেটধারী ব্যক্তির মোবাইলে পাঠায় যা মেসেজের প্রেরক হিসাবে বিকাশ লেখা দেখা যায়। পরে ভুক্তভোগীকে জানালে, তিনি বিকাশের অরিজিনাল মেসেজ হিসাবে তা বিশ্বাস করে প্রতারকদের আহ্বানে সাড়া দেয়।

র‌্যাব আরো জানায়, প্রতারকচক্রটি ভুক্তভোগীকে তার নিকটআত্মীয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাই জরুরী টাকার প্রয়োজন ইত্যাদি বুঝিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য বাধ্য করে। চক্রটি এভাবে প্রতিমাসে গড়ে আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা প্রতারণা করে সংগ্রহ করছিল।

Reneta

জিজ্ঞাসাবাদে আসামিরা আরো জানায়, চক্রের মুলহোতারা ফরিদপুর, গাইবান্ধা ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করে গ্রামের নিরীহ মানুষের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়েও নিচ্ছে।

‘তারা ফেসুবক ও ইন্টারনেট ব্যবহার করে পুরাতন মালামাল বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে আকর্ষণ করার পর পণ্যের ২০% টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে। টাকা পাওয়ার পর তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে এবং তখন অবশিষ্ট টাকা পণ্য হাতে পাবার পর পরিশোধ করতে হবে। এভাবে ক্রেতা রাজি হয়ে অগ্রিম অর্থ পাঠানোর পর তারা সিমটি পরিবর্তন করে ফেলে।’

প্রতারক চক্রটির সঠিক ঠিকানা যাতে চিহ্নিত করা না যায় সেজন্য তারা দরিদ্র, মাদকাসেবীদের কাছ থেকে ১০০ টাকার সিম ৫০০ টাকা বা তারও অধিক টাকায় সিম কিনে এ ধরনের অপরাধ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

ঢাকার মানুষ আর রসিকতা : হিলসা লে, বাতাসা লে…

পরবর্তী

ঢাকার মানুষ আর রসিকতা : হিলসা লে, বাতাসা লে...

ফাইল ফটো

পাকিস্তানের প্রেমে মশগুল খালেদা: হানিফ

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT