চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ১৭ জানুয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৭
শিক্ষা
A A

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সমাবর্তন।

সমার্বতন উপলক্ষে বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

তিনি জানান, আগামি ১৭ই জানুয়ারি ২০১৭ মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দেবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আবদুল হামিদ।

আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ স্নাতকদের মধ্যে ৪৯৩২ জন নিবন্ধনকৃত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে ৩১৩৭ জন ছাত্রী এবং ১৭৯৫ জন ছাত্র। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

সমাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, ডকুমেন্টারি তৈরি, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস ও বিভাগীয় শহরের ৬টি আঞ্চলিক অফিসে আলোকসজ্জা ইত্যাদির ব্যবস্থা করা হবে।

Reneta

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছরে এই ১ম সমাবর্তন আয়োজন করায় এটিকে স্মরণীয় করে রাখতে ১২ই জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা শহর ও ৬টি বিভাগীয় শহরে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে একই সময় অভিন্ন ব্যানারে ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।

ঢাকায় জাতীয় যাদুঘরের সম্মুখ থেকে শুরু করে বাংলা একাডেমি ও দোয়েল চত্বর হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হবে। এ ‘আনন্দ শোভাযাত্রায়’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি’র চেয়ারম্যান উপস্থিত থেকে নেতৃত্বদান করবেন।

১৩, ১৪ ও ১৫ই জানুয়ারি এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় (বাড়ি # ৫৮, রোড # ৮/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে সকাল ৯:৩০টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিবন্ধনকৃত স্নাতকদের সমাবর্তন গাউন বিতরণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম-দ্রোহের সঙ্গে প্রকৃতিরও কবি কাজী নজরুল ইসলাম

মে ২১, ২০২৬

বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

মে ২১, ২০২৬

রামিসা’র স্কুলে বাজে ঘণ্টা, শুধু আসে না রামিসা

মে ২১, ২০২৬

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু!

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT