চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুব ভালো, মোস্তাফিজুর রহমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। মোস্তাফিজুর রহমানের করা ওই ওভারে আফগানরা নিতে পারে মাত্র ৪ রান, যার দুটি আবার লেগবাই থেকে। তাতে ৩ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। দলকে এমন রোমাঞ্চকর জয় এনে দেয়ায় প্রশংসায় ভাসছেন টাইগারদের তারকা পেসার।

অধিনায়ক মাশরাফী, ম্যাচসেরা মাহমুদউল্লাহ পুরস্কার বিতরণীর মঞ্চেই বন্দনায় মেতেছেন। পরে ‘কাটার মাস্টার’কে বাংলায় প্রশংসা বার্তা পাঠিয়েছে তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সও। ফেসবুকে বাংলায় লিখেছে- খুব ভালো, মোস্তাফিজুর রহমান!

সাফল্যের পর থেকেই মোস্তাফিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দনার স্রোত চলছে। তাতেই যোগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পাতায় ফিজকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে মোস্তাফিজ শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করেছেন, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে এশিয়া কাপে টিকিয়ে রেখেছে তিনি।’

প্রশংসাসূচক লেখার সঙ্গে মোস্তাফিজের একটি ছবি যোগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর লেখার শুরুতে বাংলায় লিখেছে- খুব ভালো, মোস্তাফিজুর রহমান!

ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ক্রিকইনফো টানটান উত্তেজনার এই ম্যাচের শেষ মুহূর্ত নিয়ে টুইটারে লিখেছে, ‘শেষ বলে চার রান দরকার ছিল, শেনওয়ারি ব্যাট ঘুরাল এবং তার হাত ফসকে গেল ব্যাট! মোস্তাফিজ করে দেখিয়েছে, বাংলাদেশের হয়ে। আরেকটি উত্তেজনায় ভরা ম্যাচ হয়ে গেল, যেখানে ফের আফগানিস্তানকেই হারতে হল।’

মোস্তাফিজের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বলেছেন, ‘জাদুকরের মতো বল করেছে মোস্তাফিজ। আশা করি, বোলিংয়ে এমন জাদুর প্রদর্শনী সামনে আরও দেখাবে।’

আফগানদের হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বুধবার পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনাল খেলবে মাশরাফীর দল।

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মুম্বাই ইন্ডিয়ান্সমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবারের মতো বাংলাদেশে ‘গ্লোবাল টিচার্স মিট’

পরবর্তী

‘ফিফা বেস্ট’ অনুষ্ঠানে থাকবেন না মেসি-রোনালদো

পরবর্তী

‘ফিফা বেস্ট’ অনুষ্ঠানে থাকবেন না মেসি-রোনালদো

চবির শিক্ষক-মাইদুল ইসলাম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, চবি শিক্ষক কারাগারে

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT