বিজ্ঞানশিক্ষাকে আধুনিকীকরণ এবং হাতে-কলমে তার ব্যবহারকে উদ্বুদ্ধ করতে দু’দিনব্যাপী ‘গ্লোবাল টিচার্স মিট-২০১৮’র আজ ছিল শেষ দিন। ঢাকা সেনানিবাসে আয়োজিত এ সম্মেলন শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
বাংলাদেশ ক্যাডেট কলেজ এবং জিস্ট ইন্টারন্যাশনালের আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয় ‘গ্লোবাল টিচার্স মিট-২০১৮’। মোট সাতটি দেশের প্রতিনিধিসহ বাংলাদেশের তৃণমূল পর্যায়ের শিক্ষকরাও এতে অংশ নেন।
এমন আয়োজন নিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরলেন কর্তৃপক্ষ। এছাড়া আয়োজনে অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অংশ নেয়া শিক্ষকরা।
সম্মেলনের সাফল্য ভবিষ্যতে এমন আয়োজনকে আরও উদ্ধুদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। দু’দিনব্যাপী এই সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







