চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের জেলা সদরে মিছিল, সমাবেশসহ চার সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে দলটি বিএনপি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বাধা দিয়ে খালেদা জিয়ার জামিন বিলম্ব করছে। দেশনেত্রীর মুক্তির দাবি আরও বেগবান করার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। তা হলো আগামী ৪ সপ্তাহের মধ্যে দেশের সকল বিভাগীয় সদরে কর্মসূচি গ্রহণ করা হবে। এই কর্মসূচিগুলোতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Banglabid

কর্মসূচিগুলো কি ধরনের হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশ, মিছিলসহ অন্যান্য যে গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে সেগুলো পালন করা হবে।

ছাত্রদলের চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, আমরা তাদের সাথে দীর্ঘ আলোচনা করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন যারা বিক্ষোভ করছে তারাসহ সকলের সাথে কথা বলে সর্বসম্মতভাবে দল থেকে সিদ্ধান্ত তাদের দেওয়া হয়েছে। এখন এই আন্দোলন যুক্তিসংগত নয়। তাদের এটাও বলা হয়েছে যে তারা অন্যান্য সংগঠনের মধ্যে যেতে পারে। তাদের উচিৎ হবে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই আন্দোলন বন্ধ করা। প্রয়োজনে তারা আবার কথা বলবে। তাদের আন্দোলন থেকে ফিরে আসা উচিৎ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি করা ইঞ্জিনিয়ার মাসুদুল আলম ছাত্রদলের নেতা ছিলেন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল।

Reneta

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওই ইঞ্জিনিয়ার ছাত্রদলের, সে বুয়েটের ভিপি ছিল। এটা মিথ্যা কথা। একেবারে অসত্য কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার মাসুদুল আলম কুয়েটের ছাত্র ছিলেন। তার সব ডাটা আমরা সংগ্রহ করেছি। সে কুয়েটের এ কে ফজলুল হক হলে ২৬ নম্বর রুম থাকতো। রোল নাম্বার ৯২১৩৫। সে পাশ করে ২০০০ সালে। সে কোনো দিনই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল না। সে বাম দলের একটি সংগঠনের সাথে জড়িত ছিল।

স্থায়ী কমিটির বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে জে (অব) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার মুক্তিবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিং করার সময়ই ধোনির জন্য অবসরের ডাক!

পরবর্তী

আফগানিস্তানের সঙ্গে হারলে কিন্তু…

পরবর্তী

আফগানিস্তানের সঙ্গে হারলে কিন্তু...

২৮তম বিসিএস ফোরামের উদ্যোগে পথশিশুদের জন্য ফলাহার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT