চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮তম বিসিএস ফোরামের উদ্যোগে পথশিশুদের জন্য ফলাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
বাংলাদেশ
A A

দোয়েল স্কুলের পথশিশুদের ফলাহারের আয়োজন করেছে ২৮তম বিসিএস ফোরাম। স্কুলটির প্রায় ১২০ জন পথশিশুকে ফল খাওয়ার ব্যবস্থা করে সংগঠনটি।

শনিবার বিকেলে রাজধানীর আ. কা. মু গিয়াসউদ্দিন মিলকী অডিটোরিয়ামে এই ফলাহারের আয়োজন করা হয়।

ফোরামের (অল ক্যাডার) সাধারণ সম্পাদক বিসিএস আনসার ক্যাডারের উপ-পরিচালক সৈয়দ ইফতেহার আলী বলেন, এই ফোরাম ২৪টি ভিন্ন ভিন্ন ক্যাডারের প্রায় দুই হাজার দুইশ ক্যাডার অফিসারের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে পথশিশুদের জন্য বিভিন্ন রকমের ফল খাবারের ব্যবস্থা করার একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এই ফলাহার-১৪২৬ আয়োজন।

তিনি বলেন, ২৮তম বিসিএস ফোরামের মাধ্যমে আমরা ঢাকা শহরে পথশিশুদের নিয়ে চলমান ছোট বড় প্রায় ১২০টি স্কুলের শিশুদের পাশে দাঁড়াতে সক্ষম হবো বলে আশা করি।

ফলাহার আয়োজনটি সফল করার জন্য তিনি ২৮তম বিসিএস’র কৃষি ক্যাডারের সদস্যবৃন্দসহ যারা দূর থেকে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিদেশে চিকিৎসাধীন ২৮তম বিসিএস(মৎস্য) ক্যাডারের কর্মকর্তা নাজমুল হকের চিকিৎসা সহায়তা হিসেবে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।

Reneta

কৃষি ক্যাডারের সদস্য রাশেদ ইফতেখারের সভাপতিত্বে এবং ফোরামের কোষাধ্যক্ষ তাপস কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোঃ গালিব হোসেন, নাজমুন নাহার, ড. নাজমুল আহসান মুরাদ (বিসিএস-শিক্ষা), রাজীব দাস (বিসিএস-পুলিশ), আজম উদ্দিন, হুমায়ুন কবির (বিসিএস-কৃষি), ডা. জাকিয়া সুলতানা নীলা (বিসিএস-স্বাস্থ্য) বক্তব্য প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পথশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

জুলাই ২৯, ২০২৬

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT